Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

আমিরের 'সিতারে জমিন পর' মুক্তির সময় ঘোষণা হল, তখনই মুক্তি পাচ্ছে আরও এক বিগ বাজেট ছবি

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান পরিচালিত ও অভিনীত ছবি ‘তারে জামিন পার’। শিশুমন ও শিক্ষকতার সংবেদনশীল গল্প দিয়ে সেই ছবিটি জায়গা করে নিয়েছিল দর্শকদের হৃদয়ে।

আমিরের 'সিতারে জমিন পর' মুক্তির সময় ঘোষণা হল, তখনই মুক্তি পাচ্ছে আরও এক বিগ বাজেট ছবি

কবে মুক্তি পাচ্ছে ছবি?

শেষ আপডেট: 18 April 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান পরিচালিত ও অভিনীত ছবি ‘তারে জামিন পার’। শিশুমন ও শিক্ষকতার সংবেদনশীল গল্প দিয়ে সেই ছবিটি জায়গা করে নিয়েছিল দর্শকদের হৃদয়ে। দীর্ঘ ১৮ বছর পর সেই আবেগের সূত্র ধরেই এবার বড় পর্দায় আসতে চলেছে ‘সিতারে জামিন পার’, যা আমির খানের কামব্যাক ছবি হিসেবেই দেখা হচ্ছে।

কবে মুক্তি পাচ্ছে ছবি?

প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৩০ মে। তবে সামান্য দেরি করে ছবিটি এবার ২০ জুন মুক্তি পেতে চলেছে, এমনটাই জানিয়েছে বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলা। ছবিটি একটি কমেডি ড্রামা, যা আবেগ এবং হাস্যরস মিলিয়ে দর্শকদের উপহার দিতে চায় এক নতুন অভিজ্ঞতা।

বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই

‘সিতারে জামিন পার’–এর সঙ্গে একই দিনে মুক্তি পেতে চলেছে ‘হাউসফুল ৫’। ফলে জুন মাসে বড় পর্দায় দুই বড় বাজেটের ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। সূত্রের খবর, জুন মাসে এই দুই ছবিই একমাত্র বড় বাজেটের রিলিজ, তাই আমির এই সময়টাকেই উপযুক্ত বলে মনে করেছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, ছবির শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন চলছে জোরকদমে প্রচারের কাজ। একাধিক শহরে প্রচারে ব্যস্ত আমির খান, চেষ্টা করছেন যাতে ছবিটি আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারে। ‘সিতারে জামিন পার’-এর থিয়েট্রিকাল ট্রেলার মুক্তি পাবে ১ মে, অজয় দেবগনের ‘রেইড ২’ ছবির সঙ্গে। এই ছবিতেও দেখা যাবে দর্শিল সাফারিকে, যিনি ‘তারে জামিন পার’-এ ঈশান আওয়াস্থির চরিত্রে নজর কেড়েছিলেন। বহু বছর পর এই ছবির মাধ্যমে আবার পর্দায় ফিরছেন জেনেলিয়া দেশমুখও।


```