Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও

সেলসফোর্স-এসএনইউর নতুন এআই ল্যাব! শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলছে পূর্ব ভারতে

সেলসফোর্স (Salesforce) ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (SNU) মিলে চালু করল এআই ল্যাব (AI Lab)। প্রতিবছর হাজার শিক্ষার্থী সিআরএম ও এআই দক্ষতায় প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও চাকরির সুযোগ পাবে।

সেলসফোর্স-এসএনইউর নতুন এআই ল্যাব! শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলছে পূর্ব ভারতে

সেলসফোর্স-এসএনইউর নতুন এআই ল্যাব।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 20 August 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ভারতে শিল্প আর শিক্ষার মধ্যে সেতুবন্ধনের এক নতুন অধ্যায় শুরু হল। বিশ্বের এক নম্বর এআই-চালিত সিআরএম প্ল্যাটফর্ম সেলসফোর্স এবার হাত মিলিয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (SNU)-র সঙ্গে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই চালু হয়েছে এক অত্যাধুনিক সেলসফোর্স ল্যাব, যেখানে প্রতিবছর প্রায় হাজার জন শিক্ষার্থী শিখবেন সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন দুটি দক্ষতা— কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।

ইউনিভার্সিটি সূত্রের খবর, এই যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে সেলসফোর্স-ভিত্তিক কাস্টমাইজড কারিকুলাম। এটি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মিডিয়া ও কৃষি-সহ নানা বিভাগে প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা হাতে-কলমে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন সেলসফোর্সের Sales Cloud, Service Cloud, Marketing Cloud এবং Agentforce প্ল্যাটফর্মে।

শিক্ষার নতুন দিগন্ত

এছাড়া ধাপে ধাপে শেখা, হাতে-কলমে ল্যাব প্র্যাকটিস, কোর্সওয়ার্ক ও হাতে-কলমে ল্যাব অভিজ্ঞতা থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন এবং শিল্পক্ষেত্রে কাজের প্রস্তুতি। জানা যাচ্ছে, নতুন পাঠ্যক্রমে শুধু বই নয়, থাকবে বাস্তব অভিজ্ঞতার সুযোগ। শিক্ষার শেষে হাতে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট আর সরাসরি চাকরির সুযোগও।

সেলসফোর্স ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (সেলস) কমল কান্ত বলেন, “এটি কেবল একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নয়, বরং এআই যুগে শিল্প আর শিক্ষার প্রকৃত যোগসূত্রের এক দৃষ্টান্ত। আমাদের লক্ষ্য, পড়াশোনার মধ্যেই বাস্তব দুনিয়ার সিআরএম আর এআই দক্ষতা ঢুকিয়ে দেওয়া, যাতে শিক্ষার্থীরা ডিগ্রি শেষ করার আগেই হয়ে ওঠেন কর্মক্ষেত্রের উপযোগী।”

এই উদ্যোগকে কার্যকর করতে এগিয়ে এসেছে সেলসফোর্সের Workforce Development Partner Bong Bong Academy। তারা দিয়েছে লাইসেন্স, পাঠ্যক্রম তৈরি, আর শিক্ষক প্রশিক্ষণের সহায়তা। শিক্ষকরা প্রশিক্ষিত হবেন 'ট্রেন দ্য ট্রেনার' মডেলে এসএনইউ-এর শিক্ষকরাই এখন দক্ষ গাইড হয়ে উঠবেন, আর শিক্ষার্থীরা পাবেন মেন্টরশিপ, সার্টিফিকেট এবং চাকরির সুযোগ সেলসফোর্সের বিভিন্ন পার্টনার কোম্পানিতে।

শুধু স্কিল নয়, আত্মবিশ্বাসেরও পাঠ

টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও ও এসএনইউ-র ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ডঃ শঙ্কু বোস বলেন, “এটা কেবল দক্ষতা বাড়ানোর চেষ্টা নয়, এটি এক ধরনের আন্দোলন। এমন এক আন্দোলন, যা বাংলার শিক্ষার্থীদের, এমনকি দেশের বাইরের শিক্ষার্থীদেরও আত্মবিশ্বাস, বৈশ্বিক মানের দক্ষতা আর উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা দেবে।"

Salesforce and Sister Nivedita University Announce First-of-its-Kind  Academia-Industry Collaboration in Eastern India - Salesforce

তিনি আরও জানান, ভারতের জাতীয় শিক্ষানীতি (NEP)-এর ভাবনার সঙ্গেও এই উদ্যোগ একেবারে সামঞ্জস্যপূর্ণ। সেলসফোর্স যেমন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ ভারতীয়কে ডিজিটাল আর এআই দক্ষতায় সক্ষম করার লক্ষ্য নিয়েছে, আমরা তারই অংশ হতে পেরে গর্বিত।”

ডিজিটাল রূপান্তরের পথে SNU

এই সহযোগিতা শুধু শিক্ষার্থীদের প্রশিক্ষণেই থেমে থাকছে না। বিশ্ববিদ্যালয় এখন আরও নানা সেলসফোর্স সলিউশন গ্রহণের পথে, যাতে পুরো ক্যাম্পাসেই ডিজিটাল রূপান্তর আনা যায়। লাইভ ইন্ডাস্ট্রি প্রজেক্ট আর ইন্টার্নশিপ সুযোগের মাধ্যমে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি গড়ে উঠছে এক ফিউচার-রেডি ডিজিটাল লার্নিং সেন্টার, যা কেবল পূর্ব ভারত নয়, গোটা দেশের উচ্চশিক্ষায় নতুন মানদণ্ড তৈরি করতে চলেছে।


```