অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী মুক্তেশ্বরানন্দ মহারাজ, চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক পল মেসি, চিকিৎসক ডা. প্রদীপ ভট্টাচার্য, ডা. বিধান রায়, ডা. সমীর রঞ্জন ও ডা. কে. সি. জানা। উপস্থিত ছিলেন গ্লোবালের প্রিন্সিপাল ডা. সৌম্যব্রত সেন, শুভানুধ্যায়ী ব্যবসায়ী প্রদীপ কুমার দাস এবং রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব পাল চৌধুরী। অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের কর্ণধার দেবাশিস দাস।

স্মৃতির আবেগে সহ-প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা সোমা দাসের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁকে স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন কৌশিক গাঙ্গুলি। তাঁর কথায়, এই প্রতিষ্ঠান কেবল শিক্ষাদানের জায়গা নয়, এটি এক নিবিড় ভালবাসার নির্মাণ, যেখানে মানুষ শুধু পেশাদার নয়, মননশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষার সঙ্গে মূল্যবোধের মেলবন্ধনই এই প্রতিষ্ঠানের আসল শক্তি—এমনটাই ইঙ্গিত করেন তিনি।
আধুনিক পরিকাঠামোয় জোর
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়, নতুন ক্যাম্পাসে থাকবে অত্যাধুনিক ল্যাবরেটরি, প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসরুম এবং শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত পাঠক্রম। অর্থাৎ, শুধু বইভিত্তিক শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জনের সুযোগ মিলবে শিক্ষার্থীদের।



.jpg)

