শীতকাল মানেই মিঠে রোদে গায়ে এসে পড়ে, সেদিন সানস্ক্রিনের আদৌ কোনও দরকার নেই। এই ভুল ধারণাটাই ভাঙা দরকার, বলছেন কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট কৌশিক লাহিড়ী।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 17 January 2026 16:57
দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্ন (skin care) বলতে এখনও অনেকে বোঝেন শুধু ফেসওয়াশ, ময়েশ্চারাইজার। সানস্ক্রিন (sunscreen in skincare) এখনও অনেকের ত্বকের যত্নের সিলেবাসে জায়গা পায়নি। যাঁরা সানস্ক্রিন ব্যবহার করেন, তাঁদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, শীতকাল (winter skincare) মানেই মিঠে একটা রোদে (winter sun) গায়ে এসে পড়ে, সেদিন সানস্ক্রিনের আদৌ কোনও দরকার নেই (do winter sun need sunscreen)। এই ভুল ধারণাটাই ভাঙা দরকার, বলছেন অ্যাপোলো হাসপাতালের কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট কৌশিক লাহিড়ী।
ডাক্তারবাবু সাফ জানালেন, ''যেদিন আকাশ মেঘলা (cloudy day needs sunscreen), সেদিন যেমন সানস্ক্রিন দরকার, শীতকালেও কিন্তু সানস্ক্রিনের বিশেষ দরকার রয়েছে।''
শীতের রোদ একদম 'হার্মলেস' নয়
শীতের দিনে গায়ে রোদ লাগিয়ে অনেকেই বসতে ভালবাসেন। আর শীতকাল মানেই অফিসিয়াল পিকনিকের মরসুম। সেদিনও সানস্ক্রিন একেবারেই জায়গা পায় না ত্বকের যত্নের তালিকায়। কিন্তু ডার্মাটোলজিস্ট কৌশিক লাহিড়ী বলছেন, ''এই একটা ভুল কিন্তু অনেকেই করেন। গরমকালে আমরা রোদে বেশিক্ষণ থাকি না, কিন্তু দার্জিলিং-এর ঠান্ডায় ম্যালে গিয়ে অনেকক্ষণ কাটাই। পিকনিকে গিয়ে হয়তো রোদে টানা তিন ঘণ্টা ক্রিকেট খেলে ফেললাম। যেটা সাধারণত করি না। সেই দিনই কিন্তু সানস্ক্রিনটা বেশি দরকার।''
সানস্ক্রিন নিয়ে মিথটাই আগে ভাঙতে হবে
ডাঃ কৌশিক লাহিড়ী জানালেন শীতকাল আর মেঘলা দিন বা বর্ষাকালে সানস্ক্রিন নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। শীতের রোদ গায়ে মাখলে আরাম মানেই তা একদম সেফ নয়। বর্ষাকালে আকাশ মেঘে ঢাকা থাকলেও সূর্যের রশ্মি থেকে ত্বক সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শীতের রোদ বা মেঘলা আকাশেও সানস্ক্রিন দরকার কেন?
ডাক্তারবাবু, বুঝিয়ে বলেন, ''শীতকালে তো সানস্ক্রিন দরকার বটেই। যেদিন রোদ নেই, মেঘলা আকাশ, সেদিনও কিন্তু মেঘের চাদরের ভিতর দিয়েও আল্ট্রাভায়োলেট রে আপনার কাছে এসে পৌঁছচ্ছে। ঠিক একইরকম ভাবে মেচেতা আর বলিরেখা (রিঙ্কল) বাড়াচ্ছে।''
SPF - ব্যাপারটা ঠিক অতটাও জটিল নয়
সানস্ক্রিনের SPF কত, এই নিয়েও কিন্তু একটা 'জটিল' চিন্তাভাবনা কাজ করে মানুষের মনে। এটাও একটা ভ্রান্ত ধারণা যে, সানস্ক্রিন লাগালেই রোদ থেকে সম্পূর্ণ সুরক্ষা। বরং সত্যিটা এটাই যে, কোনও সানস্ক্রিন-ই রোদ থেকে ত্বককে ১০০% সুরক্ষা দিতে পারে না।
SPF যদি 15 হয়, তা কড়া রোদে মাত্র ৯৬% প্রোটেকশন দিতে পারে। আপনার সানস্ক্রিনে SPF যদি 30 থাকে, তাহলে সেটি ত্বকে কেবল ৯৭%-ই প্রোটেকশন দেবে। SPF 60 হলে সেটাই হবে ৯৮% - এমনটাই বলছেন ডার্মাটোলজিস্ট।
শীতে যাঁরা ত্বকের একটু বেশি খেয়াল রাখেন, তাঁরা বাড়তি যত্ন নিয়ে ব্যবহার করতে শুরু করেন সিরাম বা আরও দামি স্কিনকেয়ার প্রোডাক্ট। কিন্তু তারপরও ত্বককে আসলে সুরক্ষা দেয় যে উপাদানটি, সেটিকে অনেকেই অবহেলা করেন - তা হল সানস্ক্রিন। এই শীতে সেটা না হয় একটু অন্যরকম হোক, এই সাজেশনই দিলেন কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট কৌশিক লাহিড়ী।