Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

তাঁর স্টোরিতে কী রিপ্লাই দিয়েছেন চাহাল? সাংবাদিকদের মোবাইল বাড়িয়ে দেখিয়েও দিলেন তানিয়া

যুজবেন্দ্র চাহালকে ঘিরে ফের বিতর্ক! ইনস্টাগ্রামে ‘মিষ্টি’ মেসেজ পাঠানোর অভিযোগ তুললেন অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়। সাংবাদিকদের সামনে প্রমাণ দেখানোর সেই ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিস্তারিত পড়ুন।

তাঁর স্টোরিতে কী রিপ্লাই দিয়েছেন চাহাল? সাংবাদিকদের মোবাইল বাড়িয়ে দেখিয়েও দিলেন তানিয়া

চাহাল ও তানিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 April 2026 17:40

দ্য ওয়াল ব্যুরো: মাঠে পারফরম্যান্স এক রকম, মাঠের বাইরে বিতর্ক আরেক রকম। দুইয়ে মিলে পাঞ্জাব কিংসের (Punjab Kings) স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ফের শিরোনামে। এবার আলোচনা উসকে দিয়েছেন অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায় (Taniya Chatterjee)। দাবি, ইনস্টাগ্রামে তাঁকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন চাহাল।

শুধু ফাঁকা আওয়াজ নয়, সাংবাদিকদের সামনে মোবাইল বাড়িয়ে তানিয়া সেই মেসেজ দেখিয়েও দিয়েছেন। এই ভিডিও ইতোমধ্যে ভাইরাল। যেখানে নিজের ইনবক্স খুলে অভিনেত্রী দেখাচ্ছেন—চাহাল তাঁর একটি স্টোরির উত্তরে লিখেছেন, ‘আপনি খুব মিষ্টি’। দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়েছে জোর গুঞ্জন।

ঘটনার আগে থেকেই চাহালকে ঘিরে বিতর্ক জমছিল। কয়েক দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এক ব্যক্তিকে—যাঁকে অনেকেই চাহাল বলে দাবি করছেন—গাড়ি চালাতে চালাতে ধূমপান করতে দেখা যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তি সিগারেটের টুকরো রাস্তায় ছুড়ে ফেলছেন বলেও অভিযোগ ওঠে। এই ভিডিওকে ঘিরে, চাহালকে কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে।

অতিসম্প্রতি একের পর এক ঘটনায় ভারতীয় স্পিনারের ব্যক্তিগত জীবন জোর চর্চায়। সঙ্গে যোগ হয়েছে পুরনো প্রসঙ্গও—২০২৫ সালে স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে বিচ্ছেদ, পরে আরজে মহওয়াশের (RJ Mahvash) সঙ্গে নাম জড়ানো, আবার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা—সব মিলিয়ে জল্পনা থামেনি, উলটে চড়েছে।

মাঠের পারফরম্যান্সে অবশ্য চাহাল পুরোপুরি ব্যর্থ নন। আইপিএলে এখনও পর্যন্ত চার ম্যাচে তিন উইকেট নিয়েছেন। যদিও এই সংখ্যা তাঁর মান অনুযায়ী খুব উল্লেখযোগ্য নয়। গত মরসুমে তাঁর টিম পাঞ্জাব রানার্স-আপ হয়েছিল, ফাইনালে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কাছে। সেই অভিজ্ঞতা থেকে এবার আরও ভাল করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন চাহাল। নিজেই জানান, ফিটনেসে জোর দিয়েছেন, মদ্যপান বন্ধ রেখেছেন। দলকে যে কোনওভাবে ১৫০ শতাংশ দিতে চান। কিন্তু মাঠের বাইরের বিতর্ক বারবার তাঁর ময়দানি পারফরম্যান্সকে ছাপিয়ে যাচ্ছে। এখন দেখার, এই নতুন বিতর্ক কোথায় গিয়ে থামে এবং তার প্রভাব তাঁর খেলায় পড়ে কি না।


```