Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্বে রোহিত-ই? কী ভাবছে বিসিসিআই?

যাবতীয় ইঙ্গিতই বুঝিয়ে দিচ্ছে, রোহিতের নেতৃত্বে আবার অস্ট্রেলিয়া সফরে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যেই হয়তো বিসিসিআই ভবিষ্যতের দিকনির্দেশ স্পষ্ট করে জানিয়ে দেবে—অন্তত, ওয়ানডে ফরম্যাটে এখনই পরিবর্তনের হাওয়া বইছে না।

অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্বে রোহিত-ই? কী ভাবছে বিসিসিআই?

রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 October 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু ইঙ্গিতগুলো পরিষ্কার—অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে রোহিত শর্মাকেই (Rohit Sharma)। বিসিসিআইয়ের (BCCI) একাধিক সূত্র জানাচ্ছে, এই ফরম্যাটে রোহিতের নেতৃত্ব নিয়ে আপাতত কোনও পরিবর্তনের ভাবনাই নেই। বরং, নির্বাচকরা মনে করছেন, তিনি এই ফরম্যাটে ‘প্রায় ব্যর্থতাহীন’! তাই যদি না নিজেই ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান, স্বেচ্ছায় সরে আসার ইচ্ছেপ্রকাশ করেন, তাহলে অধিনায়কত্ব তাঁর হাতেই থাকবে।

আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রোহিত-সহ সিনিয়ররা এখন টেস্টের বাইরে, টি-২০ থেকেও সরে দাঁড়িয়েছেন। তাই জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটই একমাত্র ফরম্যাট যেখানে বিরাট কিংবা রোহিতকে দেখা যায়। ফলে, এই সিরিজ তাঁদের জন্য গুরুত্বপূর্ণও বটে।

যদিও সবকিছু নিষ্কণ্টক নয়। নির্বাচন কমিটির সামনে কিছু ধাঁধাও রয়েছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের (quadriceps injury) কারণে ছিটকে গেছেন, ঋষভ পন্থ (Rishabh Pant) পায়ের ফ্র্যাকচার কাটিয়ে পুরোপুরি ফিট নন। আবার শুভমান গিল (Shubman Gill) টানা খেলে চলেছেন—এশিয়া কাপ থেকে টেস্ট, একের পর এক সিরিজ। ফলে, তাঁর ক্ষেত্রেও রেস্টের প্রয়োজন হতে পারে। বোর্ড চাইছে, যাতে শুভমানের উপর অতিরিক্ত চাপ না পড়ে। তাই হয়তো গিলকে বিশ্রাম দেওয়া হতে পারে ওয়ানডে বা টি-২০—দুটোর একটিতে, কিংবা দুটোতেই।

সুতরাং, আপাতত যা নিশ্চিত: রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli) দু’জনেই সাত মাসের বিশ্রামের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তাঁদের ফর্ম নিয়েও চর্চা চলছিল। কিন্তু কোহলি পাকিস্তানের বিরুদ্ধে শতরান এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান করে সমালোচনার জবাব দিয়েছেন। রোহিতও ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand) ম্যাচ জেতানো ইনিংস খেলে যথারীতি স্বমহিমায়!

বোর্ডের সার্বিক মত, এই দুই অভিজ্ঞ তারকাকে হঠাৎ সরিয়ে দেওয়ার কোনও মানে নেই। বিশেষ করে, যখন চলতি মরশুমে মাত্র ছ’টি ওয়ানডে নির্ধারিত—তিনটি অস্ট্রেলিয়ায়, তিনটি বছরের শেষে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে, তখন বড় কোনও সিদ্ধান্ত নেওয়া অপ্রাসঙ্গিক।

যদিও অগ্রাধিকার স্পষ্ট। ২০২৬ সালের শুরুতে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ, আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) গুরুত্বপূর্ণ চারটি হোম টেস্ট—এই দুটি টুর্নামেন্টেই এখন বেশি নজর বিসিসিআইয়ের। ওয়ানডে নিয়ে ততটা ব্যস্ততা আপাতত নেই।

তবু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত মিলছে সম্প্রচার সংস্থার তরফে। জিও হটস্টার (Jio Hotstar) প্রকাশিত প্রোমো টিজারে দেখা যাচ্ছে রোহিত ও কোহলিকে—যাঁদের সংক্ষিপ্ত ক্লিপে ‘হোয়াইট বল ক্রিকেটের কিংবদন্তি’ হিসেবে তুলে ধরা হয়েছে। বোর্ডের অন্দরের যাঁরা খবর রাখেন, তাঁরা বলছেন, এটা নেহাত কাকতালীয় হতে পারে না। পাকা খবর না থাকলে এভাবে খুল্লামখুল্লা প্রচার চলত না।

সুতরাং, যাবতীয় ইঙ্গিতই বুঝিয়ে দিচ্ছে, রোহিতের নেতৃত্বে আবার অস্ট্রেলিয়া সফরে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যেই হয়তো বিসিসিআই ভবিষ্যতের দিকনির্দেশ স্পষ্ট করে জানিয়ে দেবে—অন্তত, ওয়ানডে ফরম্যাটে এখনই পরিবর্তনের হাওয়া বইছে না।


```