Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

‘আমার হাঁটুর ব্যথার খেয়াল নেবে কে?’ অনুরাগীর আকুতিভরা আর্জি শুনে ধোনির জবাবে উঠল হাসির রোল

পরের বছরের আইপিএলে মাহি খেলবেন কি না, তাই নিয়ে জল্পনা জমতে শুরু করেছে। অনেকে মনে করছেন, এবার সরে যাওয়ার সময়। শুধু ধোনি নন, আস্ত চেন্নাই দলই ঢেলে সাজাতে হবে। 

‘আমার হাঁটুর ব্যথার খেয়াল নেবে কে?’ অনুরাগীর আকুতিভরা আর্জি শুনে ধোনির জবাবে উঠল হাসির রোল

এমএস ধোনি

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 August 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠানমঞ্চে এলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন রাখা হল আগামী আইপিএল, সেখানে খেলবেন কি খেলবেন না—তাই নিয়ে। জবাবও দিলেন যুক্তি মেনে, গুছিয়ে। কিছুটা আশা, কিছুটা নিরাশা মিশিয়ে।

কিন্তু অনুরাগীদের ভালোবাসা তো একবগগা! কোনও ‘না’ শুনতে রাজি নন কেউই। ধোনিকে খেলতেই হবে আইপিএল। বয়সের বাধা, ফিটনেস না থাকা—কোনও যুক্তি হতে পারে না! তাই মহেন্দ্র সিং ধোনি যখন জানালেন, তিনি এখনও পাকাপাকি কোনও সিদ্ধান্ত নেননি, তখন দর্শকাসন থেকে ভেসে এল চিৎকার—‘আপনাকে খেলতেই হবে স্যর!’

এই বাঁধভাঙা দরদ দেখে উঠল হাততালি, সেই সঙ্গে হাসির রোল। আর সেটা দ্বিগুণ করলেন ধোনি নিজে, তাঁর উত্তরে। একনিষ্ঠ ভক্তের আকুতিভরা আর্জি শুনে বলে উঠলেন, ‘আরে হাঁটুতে যে ব্যথা ধরেছে, তার খেয়াল কে নেবে?’ জবাব দেওয়ামাত্র অডিটোরিয়াম-ছাপানো অট্টহাসি! ধোনিও তাতে যোগ দিলেন।

প্রসঙ্গত, পরের বছরের আইপিএলে মাহি খেলবেন কি না, তাই নিয়ে জল্পনা জমতে শুরু করেছে। অনেকে মনে করছেন, এবার সরে যাওয়ার সময়। শুধু ধোনি নন, আস্ত চেন্নাই দলই ঢেলে সাজাতে হবে। তাতে বয়সের ঘুণ ধরেছে। আগাপাশতলা না বদলালে ফের একবার বিপর্যয়ের প্রভূত সম্ভাবনা। এমনিতেই এবারের আইপিএলে অন্তিম স্থানে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। দল বাছাই থেকে মহানিলামে খেলোয়াড় কেনা-বেচা—সবেতেই প্রশ্ন। ধোনির বদলে রুতুরাজের হাতে দায়িত্ব তুলে দেওয়া পটপরিবর্তনের একটা ইঙ্গিত। কিন্তু আমূল বদলের কি দেখা মিলবে? জবাবটা স্পষ্ট হবে টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে। আর ‘হাঁটুর ব্যথা’টাও সরে যাওয়ার ছল নাকি আগাম পূর্বাভাষ—তার জবাবও স্বয়ং ধোনিই সবচেয়ে ভাল দিতে পারবেন।


```