Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

বদলে গেল কোচ, দক্ষিণ আফ্রিকা সফরে নয়া লুকে টিম ইন্ডিয়া

বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ায় যেতে হবে।

বদলে গেল কোচ, দক্ষিণ আফ্রিকা সফরে নয়া লুকে টিম ইন্ডিয়া

দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর

শেষ আপডেট: 28 October 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো:  নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে যাবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। এই সিরিজের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটি নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে। বদলে ফেলা হয়েছে দলের হেড কোচকেই!

আসলে, এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। আগামী ৮ নভেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। তবে ভারতীয় ক্রিকেট দলের পার্মানেন্ট হেড কোচ থাকছেন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সফরের কারণে তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন না।

বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ায় যেতে হবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষপদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তাঁকেই হেড কোচ করে পাঠানো হচ্ছে। প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া চারটে টি-২০ ম্য়াচ যথাক্রমে ৮, ১০, ১৩ এবং ১৫ নভেম্বর আয়োজন করা হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক বর্মা, জীতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, আর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, আভেশ খান, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং যশ দয়াল


```