Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের গিলের কাছে পরাস্ত স্টোকস, আইসিসি মাস সেরা পুরস্কার পেলেন শুভমান

গিলের পাশাপাশি, বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার জুলাইয়ের পুরষ্কারের দৌড়ে ছিলেন। তবে শেষ ল্যাপে এসে স্টোকসকে টপকে পুরস্কার জিতে নেন ভারতের টেস্ট অধিনায়ক।

ফের গিলের কাছে পরাস্ত স্টোকস, আইসিসি মাস সেরা পুরস্কার পেলেন শুভমান

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 August 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের জুলাই মাস স্বপ্নের মতো কেটেছে ভারতের নতুন লাল বলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill)। শুধু অধিনায়ক হিসাবেই নন, ব্যাটার হিসাবেও তিনি সফল হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে। 

রোহিত-বিরাট উত্তর যুগে ২৫ বছর বয়সি শুভমানকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করার পর অনেকেই নাক কুঁচকেছিলেন। সমালোচকরা বলতে শুরু করেছিলেন, বিদেশের মাটিতে মোটেও সফল নন শুভমান। তাছাড়া তাঁর অভিজ্ঞতাও কম। তাই সিনিয়র কাউকে অধিনায়ক করে গিলকে ডেপুটি করা হলে ভাল হত। কিন্তু ইংল্যান্ড সফরে সব সমালোচকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন পাঞ্জাব পুত্তর। পিছিয়ে থেকেও শেষ টেস্টে ওভালে দারুণ প্রত্যাবর্তন করে সিরিজ ২-২ ব্যবধানে অমিমাংসিত রেখে দেশে ফিরেছে শুভমান ব্রিগেড। 

ইংল্যান্ড সফরে ব্যাটার শুভমন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছিলেন। এমনকি কিছু ক্ষেত্রে তিনি ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকরের মতো লিজেন্ডদেরও পিছনে ফেলে দিয়েছেন। পাশাপাশি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এবার তিনি একটি বিশেষ ক্ষেত্রে পিছনে ফেললেন বেন স্টোকসকেও (Ben Stokes)। আইসিসি মাস সেরা পুরষ্কারের দৌড়ে (ICC Player of the Month) গিল পিছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক স্টোকসকে।

আইসিসি প্রতি মাসে মাসের সেরা খেলোয়াড়ের পুরষ্কার দেয়। গিলের পাশাপাশিবেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার জুলাইয়ের পুরষ্কারের দৌড়ে ছিলেন। তবে শেষ ল্যাপে এসে স্টোকসকে টপকে পুরস্কার জিতে নেন ভারতের টেস্ট অধিনায়ক।

গিল চতুর্থবারের মতো এই পুরষ্কার জিতেলেন ইংল্যান্ডে তাঁর দুরন্ত পারফরম্যান্সের কারণে। এর আগেতিনি ২০২৩ সালের জানুয়ারি২০২৩ সালের সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই পুরষ্কার জিতেছিলেন। ইংল্যান্ড সফরে খেলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে গিল ৭৫৪ রান করেন ৭৫.৪ গড়ে। হেডিংলিতে ১৪৭ রান দিয়ে তিনি সফর শুরু করেছিলেন। এরপর এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে তিনি সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬১ রান।

পুরস্কার পাওয়ার পর গিল বলেন, জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হতে পেরে আমি দারুন অনুভব করছি। এবার এর তাৎপর্য অনেক বেশিকারণ অধিনায়ক হিসোবে এটাই ছিল আমার প্রথম টেস্ট সিরিজ। আর সেখানে আমি পারফর্ম করতে পেরেছি। বার্মিংহামের দ্বিশতক স্পষ্টতই এমন কিছু, যা আমি চিরকাল লালন করব। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি আমার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল এবং উভয় দলের খেলোয়াড়রা কিছু অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমি নিশ্চিত যে, দুই দলের খেলোয়াড়রাই দীর্ঘ সময় ধরে এই সিরিজ মনে রাখবে।

সেই সঙ্গে শুভমান বলেন এই পুরস্কারের ক্ষেত্রে আমাকে নির্বাচিত করার জন্য আমি জুরিদের এবং এই উত্তেজনাপূর্ণ সিরিজের সময় আমার সঙ্গে থাকা সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমি সামনের মরশুমে আমার ফর্ম অব্যাহত রাখার এবং দেশের জন্য আরও খ্যাতি অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।


```