Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

অবসরের সময় 'নির্বাসন'! সবথেকে বড় দুঃসংবাদ সাকিবের জীবনে

কাউন্টি ক্রিকেট খেলার সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বোলিং অ্যাকশন আতসকাঁচের নিচে ফেলেছিল।

অবসরের সময় 'নির্বাসন'! সবথেকে বড় দুঃসংবাদ সাকিবের জীবনে

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

শেষ আপডেট: 16 December 2024 09:21

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আপাতত কেরিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে ছিলেন। আর এই সময়ে যে তিনি এমন একটা দুঃসংবাদ পাবেন, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেকারণে তাঁর বোলিং অ্যাকশন ব্যান করে দেওয়া হয়েছে। সাকিব আগামীদিনে আর বোলিং করতে পারবেন না। এটা শুধুমাত্র সাকিবের কাছেই নয়, বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছেও একটা বড় ধাক্কা।

এবার শেষ হতে পারে সাকিবের কেরিয়ার

সাকিব আল হাসান ইতিমধ্যেই রিটায়ারমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। আর এমন একটা সময় এরথেকে খারাপ খবর যে আর কিছু হতে পারে না, তা বলাই বাঞ্ছনীয়। আশা করা হচ্ছে, এবার সাকিব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। সারে ক্রিকেট দলের হয়ে খেলার সময় ইসিবি-র পক্ষ থেকে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

আইসিসি-র নিয়ম মেনেই লাগু নির্বাসন

কাউন্টি ক্রিকেট খেলার সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বোলিং অ্যাকশন আতসকাঁচের নিচে ফেলেছিল। সেই সময়ই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর আইসিসি-র নিয়ম মেনেই সাকিব আল হাসানের উপর নির্বাসন লাগু করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এই ব্যাপারে সিলমোহর দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাকিবের নির্বাসনের ব্যাপারটা জানানো হয়েছে।

বন্ধ জাতীয় ক্রিকেট দলের দরজাও

গত কয়েকমাস ধরেই বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভাল নয়। সম্প্রতি ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে গণ অভ্যুত্থানের সময় সাকিবের বিরুদ্ধে এক ব্যক্তির হত্যারও অভিযোগ উঠেছিল। এই ঘটনার পর থেকে বাংলাদেশে তাঁর নামে মামলা চলছে। এই পরিস্থিতিতে নিজের দেশের মাটিতে আর পা রাখেননি সাকিব। ইতিমধ্যে জাতীয় ক্রিকেট দলের দরজাও তাঁর সামনে কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

সাকিবের ক্রিকেট কেরিয়ার

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত ৭১ টেস্ট, ২৪৭ ওয়ানডে এবং ১২৯ টি-২০ ম্য়াচ খেলেছেন। ৭১ টেস্টে তিনি মোট ২৪৭ উইকেট শিকার করেছেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ৩১৭ এবং টি-২০ ক্রিকেটে ১৪৯ উইকেট শিকার করেন। এছাড়া ভারতে ৭১ আইপিএল ম্যাচও খেলেছেন তিনি। সেখানে মোট ৬৩ উইকেট শিকার করেন বাংলাদেশ এই টাইগার।


```