Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পাঞ্জাবের বন্যায় হৃদয় ভেঙে গিয়েছে গিলের, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আফগান ক্রিকেটাররা

আফগান ক্রিকেটাররা যেমন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন শুভমন গিলও পাঞ্জাবের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পাঞ্জাবের বন্যায় হৃদয় ভেঙে গিয়েছে গিলের, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আফগান ক্রিকেটাররা

রশিদ খান ও শুভমন গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 September 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আফগানিস্তান (Afghanistan Earthquake)। দেশটির কুনার প্রদেশে সোমবার ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার জেরে মারা গিয়েছেন ৮০০-র বেশি মানুষ। আহতর সংখ্যা ২৮০০-র বেশি। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট সব ধূলিস্যাত হয়ে গিয়েছে। এদিকে, ভারতের পাঞ্জাবেও হয়েছে বিধ্বংসী বন্যা (Punjab floods)। পাঞ্জাবের ২৩টি জেলার মধ্যে ১২টি জলের তলায়। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। ২ লক্ষ ৬৫ হাজার মানুষ বানভাসী।

দুই দেশের বিপর্যয় মিলিয়ে দিল ক্রিকেটকে। আফগান ক্রিকেটাররা (Afghanistan Cricketers) যেমন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন ভারতের লাল বলের অধিনায়ক শুভমন গিলও (Shubman Gill) পাঞ্জাবের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে দিয়ে জানিয়েছে, কুনার প্রদেশের এই কঠিন সময়ে দুর্দশাগ্রস্তদের পাশে আছেন আফগান ক্রিকেটাররা। আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ ফি তাঁরা দুর্গতদের জন্য দান করবেন। সেই সঙ্গে ক্রিকেটাররা আরও অর্থ সাহায্য করবেন। পাশাপাশি আফগানিস্তানের খোস্ত প্রদেশে যে লিস্ট এ প্রতিযোগিতা চলছে, সেখানে খেলা ক্রিকেটাররাও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবেন। আফগানিস্তান-আমিরশাহি ম্যাচের আগে মৃতদের আত্মার শান্তি কামনায় দুই দেশের ক্রিকেটাররা নীরবতাও পালন করেছেন। 

পাঞ্জাবে বর্ষা আসার পর থেকে টানা বৃষ্টিতে গ্রামগুলি ডুবে গিয়েছে। পাঞ্জাবের নিম্নাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভয়াবহ অবস্থা দেখে ভারতীয় দলের তারকা এবং টেস্ট অধিনায়ক শুভমন গিল খুবই মর্মাহত। তিনি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

পাঞ্জাবে গুরুদাসপুরপাঠানকোটফাজিলকাকাপুরথলাতরন তারানফিরোজপুরহোশিয়ারপুর এবং অমৃতসরের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগস্ট মাসে রাজ্যে ২৫৩.৭ মিমি বৃষ্টিপাত হয়েছেযা স্বাভাবিকের চেয়ে ৭৪ শতাংশ বেশি এবং গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

পাঞ্জাবের বাসিন্দা শুভমন গিল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেনসমবেদনা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন। তিনি এক্সে লিখেছেন, "বন্যা বিধ্বস্ত পাঞ্জাবকে দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছে। পাঞ্জাব সর্বদা যেকোনও দুর্যোগের চেয়ে শক্তিশালী থাকবে এবং আমরা এটি কাটিয়ে উঠব। আমার প্রার্থনা সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে। আমরা জনগণের পাশে শক্তভাবে দাঁড়াব।


```