Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শ্রীলঙ্কা নয়, বাংলাদেশকে ভারতে বেঁধে রাখতে মরিয়া আইসিসি! বিশ্বকাপে বিকল্প ভেন্যুর প্রস্তাব

বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দলগুলো অনুশীলনের জন্য ভারতে আসতে শুরু করবে। তাই ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ঝুলিয়ে রাখতে নারাজ আইসিসি।

শ্রীলঙ্কা নয়, বাংলাদেশকে ভারতে বেঁধে রাখতে মরিয়া আইসিসি! বিশ্বকাপে বিকল্প ভেন্যুর প্রস্তাব

বেকায়দায় বাংলাদেশ

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 January 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: টি২০ বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া ভেন্যুজট দ্রুত মেটাতে চাইছে আইসিসি (International Cricket Council)। বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। বরং আইসিসির ভাবনায় ঘুরপাক খাচ্ছে ভারতেরই দুটি বিকল্প শহরচেন্নাই ও তিরুবনন্তপুরম।

কী চেয়েছিল বাংলাদেশ?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল, তাদের টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। কারণ হিসেবে দেখানো হয় ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ’। এই অনুরোধের পেছনে তাৎক্ষণিক প্রেক্ষাপট মিনি নিলামের পরেও আইপিএলে ভারতীয় বোর্ডের (Board of Control for Cricket in India) সুপারিশে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া।  এই ইস্যুতেই গর্জে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাগের চোটে বিশ্বকাপ ভারতে না খেলার হুঙ্কার তোলে। বর্তমানে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ নির্ধারিত রয়েছে কলকাতা ও মুম্বইয়ে। নিরাপত্তার কারণ দর্শিয়ে তারা এই দুই মাঠে নামতে নারাজ।

আইসিসির অবস্থান

আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা কম। শ্রীলঙ্কার বদলে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়ার দিকেই ঝুঁকছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও চেন্নাই নিয়ে অবশ্য বাংলাদেশ আগেই আপত্তি তুলেছিল। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানিয়ে দেন, এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের সরকারও চাইছে, নিরাপত্তা নিয়ে ভারত সরকারের তরফে সরাসরি যোগাযোগ করা হোক।

নিরাপত্তা নিয়ে আইসিসির যুক্তি

নিরাপত্তাসংক্রান্ত যুক্তির জবাবে আইসিসি একটি নির্দিষ্ট উদাহরণ সামনে আনতে পারে। সম্প্রতি ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের একদিনের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত দায়িত্ব পালন করেছেন। আসন্ন টি২০ বিশ্বকাপেও সৈকত ও গাজি সোহেলের ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করার কথা। আইসিসির যুক্তি স্পষ্টযদি আম্পায়াররা ভারতে এসে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে দলগত নিরাপত্তা নিয়ে সওয়াল তোলার কোনও ভিত্তি থাকে কি?

সময়ের চাপ, দ্রুত সমাধান জরুরি

বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দলগুলো অনুশীলনের জন্য ভারতে আসতে শুরু করবে। তাই ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ঝুলিয়ে রাখতে নারাজ আইসিসি। যদিও এতশত ঝুটঝামেলার মধ্যে ইঙ্গিত পরিষ্কারবাংলাদেশের ম্যাচ ভারতেই থাকছে। প্রশ্ন ভেন্যু নিয়ে। কলকাতা-মুম্বই নাকি চেন্নাইতিরুবনন্তপুরম? পাকা সিদ্ধান্ত খুব শিগগিরই সামনে আনবে আইসিসি।


```