Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

আগুন বোলিং স্টার্কের, মিচেলের 'পাঞ্জা'য় ধুলোয় মিশল টিম ইন্ডিয়া

৪০ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটের পতনে ১৪৬ রান করেছে।

আগুন বোলিং স্টার্কের, মিচেলের 'পাঞ্জা'য় ধুলোয় মিশল টিম ইন্ডিয়া

উইকেট শিকারের পর মিচেল স্টার্কের উল্লাস

শেষ আপডেট: 6 December 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো : গোলাপি বলের রাজা মিচেল স্টার্ক। অ্য়াডিলেডে আয়োজিত ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্য়াচে এই কথাটা তিনি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন। ইতিমধ্যে তিনি ৫ উইকেট শিকার করে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে তিনি মোট ১৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। আর গোলাপি বলে ৪ বার। স্টার্কের ভয়ে আপাতত কাঁপছে টিম ইন্ডিয়া।

ম্যাচের প্রথম বলেই তিনি যশস্বী জয়সওয়ালকে (০) শূন্য রানে LBW করেছিলেন। এরপর একে একে তিনি শিকার করেন কেএল রাহুল (৩৭), বিরাট কোহলি (৭), রবিচন্দ্রন অশ্বিন (২২) এবং হর্ষিত রানাকে (০)। ৪০ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটের পতনে ১৪৬ রান করেছে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্য়াচ পারথে আয়োজন করা হয়েছিল। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করেছিল। সেইসঙ্গে ভারত পাঁচ ম্য়াচের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায়। 

কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্য়াচে অস্ট্রেলিয়া ইতিমধ্যে লাগাম নিজেদের হাতে তুলে নিয়েছে। আর এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব মিচেল স্টার্কেরই প্রাপ্য। তবে ভারতীয় ইনিংসের শেষবেলায় জ্বলে উঠলেন নীতিশ কুমার রেড্ডি। আপাতত ৪৯ বলে ৪২ রানে ব্যাট করছেন। আশা করা যায়, তাঁর ব্যাট থেকে অন্তত একটা হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যাবে। শেষপর্যন্ত কী হয়, সেটাই দেখার।


```