Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

IPL 2026: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স! মাঠকর্মীদের পুরস্কৃত করল এই রাজ্য

টানা বৃষ্টিতেও ভেস্তে যায়নি ম্যাচ! গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মাঠকর্মীদের অসামান্য পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিস্তারিত পড়ুন।

IPL 2026: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স! মাঠকর্মীদের পুরস্কৃত করল এই রাজ্য

বর্ষাপাড়া স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 April 2026 16:56

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটাররা আলো কাড়েন। কিন্তু ম্যাচ যাতে ঠিকমতো আয়োজিত হয়, তার পিছনে যাঁদের নীরব অবদান, তাঁদের কথা অনেক সময়ই চাপা পড়ে যায়। গুয়াহাটি (Guwahati) সেই পরিচিত ট্রেন্ড বদলে দিল। টানা বৃষ্টি, বারবার ম্যাচ থামার আশঙ্কা—তবু চলতি আইপিএলে বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা ওভার কমালেও শেষ হয়েছে। ভেস্তে যায়নি। এই কৃতিত্ব মাঠকর্মীদের। আর সে কারণে তাঁদের জন্য বড় পুরস্কার ঘোষণা করল অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (Assam Cricket Association)। আর্থিক মূল্য—২৫ লক্ষ টাকা।

অবিশ্রান্ত বৃষ্টি শেষেও খেলা হয়েছে

গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তিনটি হোম ম্যাচই বৃষ্টির দাপটে বারবার বাধা পেয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে লড়াই কমে দাঁড়ায় ১১ ওভার। অন্য দুই ম্যাচ—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধেও প্রতিকূল আবহাওয়া ছিল বড় ফ্যাক্টর।

কিন্তু এখানেই পার্থক্য গড়ে দেন গ্রাউন্ডস্টাফ। বারবার পিচ ঢেকে রাখা, জল নামানো, আউটফিল্ড শুকনো রাখা—সবই এত দ্রুত, যে ম্যাচগুলো শেষ হয় বিলম্ব ছাড়াই।

কী জানাল অ্যাসোসিয়েশন?

অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন বিবৃতিতে স্পষ্ট বলেছে—এই কঠিন পরিস্থিতিতে পিচ ও আউটফিল্ড ম্যাচের জন্য প্রস্তুত রাখা সহজ কাজ ছিল না। তবু কিউরেটর ও মাঠকর্মীরা সব সময় সর্বোচ্চ মান বজায় রেখেছেন। তাঁদের এই পরিশ্রমই নিশ্চিত করেছে, যাতে ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়। শুধু তাই নয়, এমন পারফরম্যান্স গুয়াহাটির ভেন্যুর গুরুত্বও বাড়িয়েছে জাতীয় স্তরে। সেই স্বীকৃতি হিসেবে ২৫ লক্ষ টাকার পুরস্কার।

গুয়াহাটি অধ্যায় শেষ, জয়পুরে ফিরছে রাজস্থান

এই মরসুমে গুয়াহাটি ছিল রাজস্থানের দ্বিতীয় হোম ভেন্যু। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) এতদিন সংস্কারের কাজ চলছিল। সেই কারণে কয়েকটি ম্যাচ সরিয়ে আনা হয় এখানে। আপাতত কাজ শেষের পথে। নতুন স্ট্যান্ড, এলইডি ফ্লাডলাইট, আধুনিক ড্রেসিংরুম—সব মিলিয়ে প্রস্তুত জয়পুর। ২৫ এপ্রিল থেকে ফের সেখানে খেলবে রাজস্থান। চার ম্যাচে চার জয় ছিনিয়ে এই মুহূর্তে রিয়ান পরাগের (Riyan Parag) দল পয়েন্ট টেবিলের শীর্ষে।


```