Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Weather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!

RR vs MI: বর্ষাপাড়ার লড়াই ভেস্তে যাবে বর্ষণে? কী বলছে গুয়াহাটির হাওয়া অফিস?

ইডেনের পর কি এবার গুয়াহাটিতেও বৃষ্টির ভ্রুকুটি? রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কি বাধা হয়ে দাঁড়াবে কালবৈশাখী? গুয়াহাটির হাওয়া অফিসের সর্বশেষ আপডেট এবং হার্দিক পাণ্ডিয়ার কামব্যাক নিয়ে বিস্তারিত পড়ুন।

RR vs MI: বর্ষাপাড়ার লড়াই ভেস্তে যাবে বর্ষণে? কী বলছে গুয়াহাটির হাওয়া অফিস?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 April 2026 18:02

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে (Eden Gardens) কালবৈশাখী ও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর এবার নজর গুয়াহাটিতে (Guwahati)। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)—এই হাইভোল্টেজ লড়াইও কি একই পরিণতি পাবে? আবহাওয়ার পূর্বাভাষ বলছে, শঙ্কা আছে ঠিকই, কিন্তু গতরাতের মতো ভয়ানক নয়।

বিকেলে বৃষ্টি, রাতে স্বস্তি

আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ম্যাচের আগে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। বিকেল ৫টা নাগাদ প্রায় ২৮% বর্ষণের আশঙ্কা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—ম্যাচের সময় যত এগোবে, সেই সম্ভাবনা তত কমতে থাকবে। সন্ধে ৭টার সময় তা নেমে দাঁড়াবে মাত্র ৬%-এ। অর্থাৎ, টসের সময় বা ম্যাচের শুরুতে কিছুটা বিঘ্ন ঘটলেও, পরে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি।

বজ্রপাতের সতর্কতা!

গুয়াহাটিতে বজ্রপাতের জন্য ইতিমধ্যে ‘কমলা সতর্কতা’ জারি। এই বিষয়টা অবশ্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ, শুধু বৃষ্টি নয়—বিদ্যুৎ চমক থাকলেও ম্যাচ অফিসিয়ালরা খেলা থামাতে বাধ্য। তবে এই সতর্কতা মূলত বিকেল ও সন্ধের শুরুর দিকে বেশি করে খাটে।

আবহাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক—ক্লাউড কভার। সন্ধে ৬টায় যেখানে আকাশ পুরো মেঘে ঢাকা (১০০%), রাত ৯টার মধ্যে তা নেমে আসতে পারে প্রায় শূন্যে। এই পরিবর্তনটাই সমর্থকদের কাছে বড় স্বস্তির খবর। মানে, একবার খেলা শুরু হয়ে গেলে পুরো লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা।

হার্দিক ফিরছেন? মুম্বই শিবিরে বাড়তি উচ্ছ্বাস

আবহাওয়ার পাশাপাশি নজর আরেক জায়গায়—হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। অসুস্থতার কারণে আগের ম্যাচ খেলেননি। তবে গুয়াহাটির প্র্যাকটিস সেশনে তাঁকে দেখা গিয়েছে চেনা ছন্দে। ইয়র্কার প্র্যাকটিস, ব্যাটিং—সব কিছুতেই স্বচ্ছন্দ। কোনও অস্বস্তি চোখে পড়েনি। ফলে আজকের ম্যাচে তাঁর ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

সব তথ্য একসঙ্গে ধরলে ছবি পরিষ্কার—ঝুঁকি আছে, কিন্তু ভয় পাওয়ার মতো পরিস্থিতি নয়। প্রথম দিক কিছুটা অনিশ্চিত হতে পারে। টসে দেরি, ম্যাচ শুরুও পিছতে পারে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খেলার অনুকূল। অর্থাৎ, ইডেনের মতো সম্পূর্ণ ম্যাচ বাতিলের সম্ভাবনা নেই বললেই চলে।


```