Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টিম ইন্ডিয়ার সাফল্যের রহস্য জানেন? এই বিশেষ নম্বরে লুকিয়ে 'গুপ্তমন্ত্র'

ম্যাচের শেষে একটি ছোট ভিডিও করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব।

টিম ইন্ডিয়ার সাফল্যের রহস্য জানেন? এই বিশেষ নম্বরে লুকিয়ে 'গুপ্তমন্ত্র'

তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন

শেষ আপডেট: 16 November 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৫ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতের দুই ব্যাটার তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন ধামাকাদার ব্যাটিং করেন। এই ম্য়াচে সঞ্জু ৫৬ বলে ১০৯ রান করেন। অন্যদিকে, তিলক বর্মা ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্যের রহস্যটা কী? একটি বিশেষ নম্বরেই লুকিয়ে রয়েছে যাবতীয় 'গুপ্তমন্ত্র'। আসুন, জেনে নেওয়া যাক।

আসলে, ম্যাচের শেষে একটি ছোট ভিডিও করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখানে উপস্থিত ছিলেন ভারতের দুই ব্যাটার তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। তখনই সূর্য প্রশ্ন করেন, 'একটা বিষয় আমি জানতে চাই। একজনের (সঞ্জু) জার্সি নম্বর ৯ এবং অন্যজনের (তিলক) ৭২। সাত আর দুইয়ের ফলাফলও ৯।'

ঠিক তখনই তিলক বর্মা আবার সূর্যকে মনে করিয়ে দেন, প্রশ্নকর্তার জার্সি নম্বরও ৬৩। এই দুটো সংখ্যাও যোগ করলে ৯ দাঁড়ায়। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন যে এই ৯ সংখ্যাটাই টিম ইন্ডিয়ার সৌভাগ্য নিয়ে এসেছে।

এই ব্যাপারে সঞ্জু স্যামসনকে প্রশ্ন করেন সূর্যকুমার। টিম ইন্ডিয়ার ওপেনার এই ব্যাপারে কী চিন্তাভাবনা করছেন? জবাবে সঞ্জু বললেন, 'মনে হচ্ছে এটা নিয়ে কিছু একটা রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে এই রহস্যটা আপাতত রহস্যই থাকতে দেওয়া হোক।' শেষকালে তিনজনেই হেসে লুটিয়ে পড়েন।


```