Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সিরিজের তৃতীয় ম্যাচও পকেটে পুরল ভারত, আরও চাপে শ্রীলঙ্কা

তৃতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় ভারতের। শেফালি বর্মার ব্যাট আর রেণুকা-দীপ্তির বোলিংয়ে চাপে পড়ল শ্রীলঙ্কা মহিলা দল।

সিরিজের তৃতীয় ম্যাচও পকেটে পুরল ভারত, আরও চাপে শ্রীলঙ্কা

শেফালি বর্মা

গার্গী দাস

শেষ আপডেট: 26 December 2025 23:37

দ্য ওয়াল ব্যুরো: তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেই কাজ সেরে ফেলল ভারতীয় মহিলা দল (India Women)। শুক্রবার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে (Greenfield International Stadium) শ্রীলঙ্কা মহিলা দলের (Sri Lanka Women) বিরুদ্ধে একেবারে একতরফা ম্যাচে আট উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিল ‘উইমেন ইন ব্লু’ (Women in Blue)। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ভারত যে এই সিরিজে অনেকটাই এগিয়ে, তৃতীয় ম্যাচে সেটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে হাসিনি পেরেরা (Hasini Perera) ২৫ রান করলেও অধিনায়ক চামারি আতাপাত্তু (Chamari Athapaththu) মাত্র ৩ রান করে ফেরেন। এক প্রান্তে ছোটখাটো জুটি গড়ার চেষ্টা হলেও হার্শিথা সামারাবিক্রমা (Harshitha Samarawickrama) করেন মাত্র ২ রান। ইমেশা দুলানি (Imesha Dulani) ২৭ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তেই থাকে। কাবিশা দিলহারি (Kavisha Dilhari) ২০ রান যোগ করেন। সব মিলিয়ে নির্ধারিত ওভারে শ্রীলঙ্কার ইনিংস থামে ১১২ রানে।

ভারতের বোলিং আক্রমণ ছিল একেবারে আঁটসাট। শুরুতেই আগুন ঝরান রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। চার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ কার্যত ভেঙে দেন। মাঝের ওভারে নিখুঁত লাইন-লেন্থে বল করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। ফিল্ডিংয়েও ছিল চনমনে ভাব, যার ফলে সহজ রান তোলার সুযোগই পায়নি লঙ্কান ব্যাটাররা। ১১২ রানেই শ্রীলঙ্কাকে বেঁধে রাখাই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য একেবারে মসৃণ হয়নি ভারতের। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) মাত্র ১ রান করে আউট হন। এরপর জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ৯ রান করে প্যাভিলিয়নে ফেরায় খানিকটা চাপ তৈরি হয়। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন শেফালি বর্মা (Shafali Verma)।

তাঁর ব্যাটিং এদিন ছিল এক কথায় বিধ্বংসী। মাত্র ৪২ বলে অপরাজিত ৭৯ রান করে শ্রীলঙ্কার বোলারদের কার্যত মাঠছাড়া করে দেন তিনি। চার-ছক্কার ঝড়ে দ্রুত ম্যাচ শেষ করার বার্তা দেন তরুণ ওপেনার। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ইনিংসে ১৮ বলে ২১ রান করে ম্যাচের আনুষ্ঠানিকতা সেরে দেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত মাত্র দুই উইকেট হারিয়ে আট উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।

শ্রীলঙ্কার হয়ে একমাত্র সফল বোলার ছিলেন কাবিশা দিলহারি। ম্যাচে পড়া দু’টি উইকেটই তাঁর দখলে। তবে তা ভারতের জয় আটকানোর জন্য যথেষ্ট ছিল না। এই জয়ের ফলে তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলল ভারতীয় মহিলা দল। আত্মবিশ্বাসে টইটম্বুর এই দল যে বাকি ম্যাচগুলিতেও একই আগ্রাসী মেজাজে নামবে, তা বলাই বাহুল্য।


```