Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আগুন গতি, হিংস্র আক্রমণ! টিম ইন্ডিয়ার দাপটে কাঁপছে অস্ট্রেলিয়া

দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারে কি না ভারত, সেদিকে আপাতত তাকিয়ে থাকতে হবে।

আগুন গতি, হিংস্র আক্রমণ! টিম ইন্ডিয়ার দাপটে কাঁপছে অস্ট্রেলিয়া

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 4 January 2025 07:28

দ্য ওয়াল ব্যুরো : সাধারণত টেস্ট ম্যাচ ঢিমে তালেই চলতে থাকে। কিন্তু, সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স রোলার-কোস্টারের থেকে কোনও অংশে কম ছিল না। ইতিমধ্যে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক হয়ে গিয়েছে। আর অস্ট্রেলিয়া ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার থেকে এখনও পর্যন্ত তারা ৮৪ রানে পিছিয়ে রয়েছে।

সিডনি টেস্টে মূলত পেস বোলারদের রাজত্বই দেখতে পাওয়া যাচ্ছে। ম্যাচের প্রথমদিন অস্ট্রেলিয়ার পেসাররা টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টকে শুইয়ে দিয়েছিল। ভারত মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় দিন ভারতীয় পেসাররা ভেলকি দেখাতে শুরু করেছেন।

দ্বিতীয় দিনের প্রথম সেশনটা যে টিম ইন্ডিয়ার ছিল, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। এই একটা সেশনই টিম ইন্ডিয়াকে এই টেস্ট ম্যাচে লড়াইয়ে ফিরিয়ে এনেছে। বলা ভাল, কিছুটা এগিয়ে রয়েছে।

দিনের শুরুতেই লাবুশেনকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন জসপ্রীত বুমরাহ। এরপর একই ওভারে মহম্মদ সিরাজ আবার স্যাম কনস্টাস এবং ট্রাভিস হেডের উইকেট শিকার করেন। এরপর স্মিথ এবং ওয়েবস্টার একটা দরকারি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। 

এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম স্পেলে তিনি সেভাবে আক্রমণ শানাতে না পারলেও, লাঞ্চের ঠিক আগেই তিনি স্মিথের উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন। সিরাজ যখন মাঠ ছাড়ছিলেন, তখনও বলটা ঘষে ঘষে চকচকে করার চেষ্টা করছিলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারে কি না ভারত, সেদিকে আপাতত তাকিয়ে থাকতে হবে।


```