Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Eng vs Ind: শুভমান এখনও কাঁচা, কোহলির মতো কর্তৃত্বের জৌলুস কোথায়? প্রশ্ন নাসের হুসেনের

পরিস্থিতি নয়, তার বদলে ওভার বা বল অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছিলেন শুভমান। যা ‘অপরিণতি’র অন্যতম চিহ্ন বলে মনে করছেন নাসের। 

Eng vs Ind: শুভমান এখনও কাঁচা, কোহলির মতো কর্তৃত্বের জৌলুস কোথায়? প্রশ্ন নাসের হুসেনের

শুভমান গিল

শেষ আপডেট: 25 June 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: যখন সবাই লিডসের বিপর্যয়ের আড়ালে এন্তার ক্যাচ মিস আর লোয়ার অর্ডারে ব্যাটিং ধসকেই কারণ হিসেবে দেগে দিচ্ছে, তখন নাসের হুসেনের মতো ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের পরাজয়ে সিম-বোলিং অলরাউন্ডার না থাকাটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

এর পাশপাশি নবাগত অধিনায়ক শুভমান গিলের অধিনায়কত্বকেও স্পটলাইটে এনেছেন হুসেন। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার নতুন দলনেতা এখনও পথের দিশার খোঁজ করে চলেছেন। তিনি যে অনভিজ্ঞ, অপরিণত সেটা তাঁর বেশ কিছু সিদ্ধান্তগ্রহণ ও সিদ্ধান্তহীনতায় স্পষ্ট। উপরন্তু বিরাট কোহলি-সুলভ জেল্লা বা জৌলুসের ছটাও সেভাবে লক্ষ করা যাচ্ছে না!

ম্যাচের শেষে হারের ময়নাতদন্তে বসে নাসের হুসেন বলেন, ‘শুভমানকে দেখে মনে হচ্ছিল এমন কেউ, যে কিনা এখনও রাস্তা খুঁজে চলেছে! প্রথম টেস্টে নেমে সতর্ক থাকা জরুরি। লোকে এখনও পূর্বসূরী বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাকে ভোলেনি। ওই দুজনের স্বভাবসিদ্ধ জৌলুস শুভমানের মধ্যে নেই। বিরাট কিংবা রোহিতকে দেখলেই বোঝা যেত দলের নেতৃত্বে কে রয়েছে!’

অধিনায়ক হিসেবে শুভমান গিল সেই আধিপত্য বা কর্তৃত্ব যে এখনও দেখাতে পারেননি, এমনটাই মত নাসের হুসেনের। তাঁর কথায়, ‘প্রেস বক্স বা কমেন্ট্রি করতে করতে আমার চোখে অনেক অধিনায়ক ধরা দেন। অনেকটা কমিটি নির্বাচিত দলনেতা মনে হচ্ছিল। এটা শুরুর দিকে হতেই পারে। তার কারণ, দলে এখনও ঋষভ পন্থ বা কেএল রাহুলের মতো সিনিয়র রয়েছেন। যাঁরা নিজেদের সাধ্যমতো সাহায্যের জন্য এগিয়ে আসবেন!’

পরিস্থিতি নয়, তার বদলে ওভার বা বল অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছিলেন শুভমান। যা ‘অপরিণতি’র অন্যতম চিহ্ন বলে মনে করছেন নাসের। আর এরই সূত্রে উঠে এসেছে রবীন্দ্র জাদেজাকে টেস্টের চতুর্থ ইনিংসের শেষদিনে ঠিকঠাক কাজে লাগাতে না পারার প্রসঙ্গ। ততক্ষণে পিচ ভেঙে দিয়েছে, ইতিউতি ফাটল। তবু বাইশ গজের রুক্ষতাকে যে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জাদেজা, মেনেছেন প্রাক্তন স্পিনার রবি শাস্ত্রী। সায় দিয়েছেন নাসেরও।

তিনি বলেন, ‘তরুণ অধিনায়ক হলেও শুভমানের উচিত ছিল জাদেজার সঙ্গে কথা বলা। তাঁকে ক্রিজের ফাটলকে কাজে লাগানোর অনুরোধ করা। রবি (শাস্ত্রী)-ও আরেকটু বাইরে, আরেকটু ধীরে বোলিংয়ের কথা বলছিল। আমি দেখে অবাক হলাম, না দলের অধিনায়ক, না কোনও অভিজ্ঞ খেলোয়াড়—কেউই জাদেজাকে গিয়ে বাইরে বল করার কথা বলল না।’


```