Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Abhishek Sharma: এখন কেমন আছেন অভিষেক? খেলবেন পাকিস্তান-ম্যাচ? জেনে নিন সর্বশেষ আপডেট

১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ। হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে তাই গুরুতর প্রশ্ন: অভিষেক কি ফিরবেন? নাকি আরও বিশ্রাম জরুরি? চূড়ান্ত উত্তর মিলবে ম্যাচের আগের দিন।

Abhishek Sharma: এখন কেমন আছেন অভিষেক? খেলবেন পাকিস্তান-ম্যাচ? জেনে নিন সর্বশেষ আপডেট

অভিষেক শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 10:22

দ্য ওয়াল ব্যুরো: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। তার আগে বড় প্রশ্ন—অভিষেক শর্মা (Abhishek Sharma) কি ফিট? টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাক দ্বৈরথের আগে তাঁর শারীরিক অবস্থাই এখন আলোচনার কেন্দ্রে।

পেটের গুরুতর সংক্রমণে কয়েক দিন আগেই কাবু হন ভারতীয় ওপেনার। তীব্র জ্বর ও পেটব্যথার জেরে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসার পর ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ নন। দলের অনুশীলনে ফিরেছেন ঠিকই, কিন্তু এখনও দুর্বলতা কাটেনি। ভারতীয় দল যখন দিল্লির কোটলায় (Kotla) অনুশীলনে ব্যস্ত, অভিষেক সেখানে পুরোপুরি অংশ নেননি। পরে অবশ্য কলম্বোয় হালকা অনুশীলনে দেখা গিয়েছে তাঁকে। তবে ম্যাচে নামবেন কি নামবেন না—এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নামিবিয়ার বিরুদ্ধে টসের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, ‘অভিষেক এখনও পুরোপুরি ঠিক নয়, এক-দু’টি ম্যাচ মিস করতে পারে!’ অর্থাৎ, পাকিস্তান ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও দলের লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) কিছুটা আশার সুরে বলেছেন, ‘ওর সঙ্গে কথা হয়েছে। দেখতে ভালো লাগছে। কিছু অনুশীলনও করেছে।’তবে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের লম্বা সফরের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছে না।

চিকিৎসকদের প্রধান উদ্বেগ অভিষেকের শারীরিক সক্ষমতা। জানা গিয়েছে, সংক্রমণের কারণে তাঁর প্রায় ২ কেজি ওজন কমেছে। অভিষেক নিজেই সতীর্থ অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) ভ্লগে জানিয়েছেন, এখনও ডাল-ভাতের ডায়েটে রয়েছেন। সম্পূর্ণ শক্তি ও স্ট্যামিনা ফিরে না এলে আন্তর্জাতিক ম্যাচের চাপ নেওয়া কঠিন।

গত এক বছরে ভারতের নেট সেশনে অভিষেক দীর্ঘ সময় ব্যাটিং করতেন। তিন ঘণ্টার অনুশীলনে ৭৫ থেকে ৯০ মিনিট পর্যন্ত ব্যাট হাতে থাকতে দেখা গিয়েছে। এবারও কলম্বোর শেষ অনুশীলনেই বোঝা যাবে, কতটা ম্যাচ-ফিট। যদি স্বাভাবিক ছন্দে দীর্ঘ সময় ব্যাট করতে পারেন, তবেই সবুজ সংকেত মিলতে পারে। অভিষেক না খেললে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঈশান কিষাণ-ই (Ishan Kishan) ভরসা। নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে আগের ম্যাচে এই জুটিই দায়িত্ব সামলেছিল।

১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ। হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে তাই গুরুতর প্রশ্ন: অভিষেক কি ফিরবেন? নাকি আরও বিশ্রাম জরুরি? চূড়ান্ত উত্তর মিলবে ম্যাচের আগের দিন।


```