Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির

সিরিজ চুনকামের পরদিন সমর্থকদের উদ্দেশে লম্বা পোস্ট পন্থের, মর্মার্থ: ‘ক্ষমা করে দিন!’

নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে পন্থ স্বীকার করেছেন—এই দুই সপ্তাহ দল ভালো ক্রিকেট খেলেনি।

সিরিজ চুনকামের পরদিন সমর্থকদের উদ্দেশে লম্বা পোস্ট পন্থের, মর্মার্থ: ‘ক্ষমা করে দিন!’

ঋষভ পন্থ

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 November 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজ হার। গুয়াহাটিতে ৪০৮ রানের লজ্জাজনক পরাজয়। টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার পরদিনই সমর্থকদের উদ্দেশে দীর্ঘ পোস্ট করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। জানালেন দুঃখ, চাইলেন ক্ষমা।

স্ট্যান্ড-ইন অধিনায়ক হিসেবে (Stand-in Captain) দায়িত্বে ছিলেন ঋষভ। কিন্তু ব্যাট হাতে একেবারেই ছাপ ফেলতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে করেছেন মাত্র ৪৯ রান। গড়ে ১২.২৫। পাশাপাশি নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে পন্থ স্বীকার করেছেনএই দুই সপ্তাহ দল ভালো ক্রিকেট খেলেনি।

পন্থের কথায়, ‘সত্যিটা এড়ানো যাবে না। গত দুই সপ্তাহে আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। দল হিসেবে, ব্যক্তি হিসেবেও আমরা সর্বোচ্চ মান বজায় রাখতে চাই এবং কোটি কোটি ভারতীয়র মুখে হাসি আনতে চাই!’ এরপরই সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা‘এবার আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি, দুঃখিত।

পোস্টে পন্থ আরও লেখেন, ‘খেলাধুলো শেখায়শিখতে হয়, মানিয়ে নিতে হয়, আবার ঘুরে দাঁড়াতে হয়। ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় সম্মান। আমরা জানি এই দল কী করতে পারে। কঠোর পরিশ্রম করব, নিজেদের গুছিয়ে নেব, মনোযোগ ফেরাব এবং আরও শক্তিশালী হয়ে ফিরবদল হিসেবে, ব্যক্তি হিসেবেও!’ শেষে যোগ করেন‘অটল সমর্থন আর ভালবাসার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।

গুয়াহাটির (Guwahati Test) ম্যাচে ভারত প্রতিরোধ গড়তে ব্যর্থ। পঞ্চম দিনে অতিরিক্ত টার্ন আর বাউন্সের সামনে ধসে পড়েছিল ব্যাটিং অর্ডার। পন্থও মাত্র ১৩ রান করে আউট হন। ম্যাচ শেষে তাঁর নেতৃত্ব, সিদ্ধান্ত, ব্যাটিংসবই সমালোচনায়। তবে এখন সময় নেই। দ্রুত ফিরে আসতে হবে। কারণ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (ODI Series) শুরু হচ্ছে ৩০ নভেম্বর, রাঁচিতে। পন্থ সেই দলের সদস্য। সিরিজটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ, ছন্দ ফেরানোর সুযোগও বটে।


```