জি বাংলার নতুন শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন বিক্রম ও ঐন্দ্রিলা। নামেই বোঝা যাচ্ছে এটি একটি গেম শো।

বিক্রম-ঐন্দ্রিলা
শেষ আপডেট: 3 August 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব, পর্দায় প্রিয় জুটি—এবার আবারও একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এবার আর ধারাবাহিক নয়, নতুন একটি রিয়ালিটি শোয়ে সঞ্চালক হিসেবে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।
জি বাংলার নতুন শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন বিক্রম ও ঐন্দ্রিলা। নামেই বোঝা যাচ্ছে এটি একটি গেম শো। তবে সাধারণ গেম শো নয়, এটি একেবারে ‘কাপল গেম শো’। মজার মজার খেলা, রসায়ন, হাসি-মজায় ভরপুর এই শোয়ে মূল আকর্ষণ থাকবে প্রতিযোগী দম্পতির লড়াই এবং বিক্রম-ঐন্দ্রিলার উপস্থাপনা।
টেলিভিশন মাধ্যমে বিক্রম-ঐন্দ্রিলার রসায়ন দর্শকের অতি পরিচিত। বহু বছর আগের সেই জনপ্রিয়তা এখনও দর্শকের মনে অটুট। পর্দায় দীর্ঘদিন তাঁদের একসঙ্গে না দেখা গেলেও বাস্তব জীবনের বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে। সেই ছায়া এবার আবারও পড়তে চলেছে টিভির পর্দায়।
দর্শকদের উত্তেজনা তুঙ্গে—আবার কি ফিরে আসবে সেই পুরনো ম্যাজিক? বিক্রম-ঐন্দ্রিলার রসায়ন কি এবারও মন কাড়বে সকলের? উত্তর মিলবে জি বাংলার নতুন শো ‘দশ দিনে দশ লাখ’-এ।