Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

জন্মদিনে নিজেই রান্না করে খাওয়ালাম, রান্নাই আমার স্ট্রেস বাস্টার: খরাজ

রান্নাটা ভালবাসি তো তাই করতে ক্লান্ত লাগে না। আজ শুক্তো করলাম, কাল পোস্ত করলাম, তো পরশু কালিয়া করলাম।

জন্মদিনে নিজেই রান্না করে খাওয়ালাম, রান্নাই আমার স্ট্রেস বাস্টার: খরাজ

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 8 July 2025 16:16

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষের মতো লেজেন্ড অভিনেতাদের কাছে তাঁর অভিনয়ের হাতেখড়ি। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় তিনি আসা মানেই হাসির ফোয়ারা। আবার দাপুটে খলনায়ক রূপেও তিনি থাকেন প্রথম সারিতে। তবে সম্পূর্ণ অভিনেতা রূপে তিনি টালিগঞ্জ পাড়ার সম্পদ। সেই মানুষটির আজ জন্মদিন। তিনি জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। 'দ্য ওয়াল' খোঁজ নিল আজ জন্মদিনে কী করছেন খরাজ?

খরাজ মুখোপাধ্যায়কে বার্থ ডে উইশ করতেই বললেন 'বাবাহ আপনিও জানেন আজ আমার জন্মদিন?' আসলে তিনি যে মাপের অভিনেতা টলিউড একটা দীর্ঘসময় তাঁকে সেভাবে ব্যবহার করেনি। বিগত দশকেই খরাজ চলচ্চিত্রে বড় ভাবে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন তিন মাধ্যমেই কাজ করেছেন খরাজ। তিনি ছবিতে থাকা মানেই অনেক মধ্যমেধার ছবিও হিট করতে বাধ্য। আজ জন্মদিনে সকাল থেকে কী কী করলেন খরাজ?

Actor Kharaj Mukherjee all set to direct theatre - Anandabazar

অভিনেতা সকালের জলখাবার খেয়ে আমেজ করে দ্য ওয়ালকে জানালেন 'আমার এই বুড়ো বয়সে আবার জন্মদিন কী? অভিনয়ের পাশাপাশি ‍রান্না হল আমার স্ট্রেস বাস্টার। তাই আজ নিজের জন্মদিনে নিজেই বাড়ির লোকদের রান্না করে খাওয়াচ্ছি। সকালে অবশ্যি আমার বউ লুচি, আলুর দম আর পায়েস রেঁধে খাওয়াল। জন্মদিন মানেই তো পায়েস।'

তবে দুপুরের রান্নার স্পেশাল কিছু পদ নিজেই রাঁধলেন খরাজ। অভিনেতা বললেন 'রান্না আমি প্রতিদিনই করি, আজও করছি। অনেকেই বলবেন আপনার রান্নার লোক নেই? সেটা কথা নয়। কাজের লোক আরও অনেক কাজ করে। রান্নাবান্না আমি ভালবাসি করতে। স্ট্রেস বাস্টার তো! শুটিং থেকে ফিরেও রান্না করাটা এনজয় করি। তাই প্রত্যেকদিনই রান্না নিজে হাতে করি। নিজেদের রান্না নিজেরা করা অসম্মান তো নয়। বরং ভালবাসার। বাড়ির লোকদের ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম করে খাওয়াই। বাঙালি পদই বেশি করি। আজ আমার জন্মদিনে রাঁধলাম লাল শাক, শুক্তো আর আমের চাটনি করেছি। গিন্নি রাঁধবে দই কাতলা আর অবশ্যই ইলিশ মাছ ভাজা। সন্ধেবেলা কিছু পারিবারিক লোকজন আর স্কুলের বন্ধুবান্ধব আসবে। বাসন্তী পোলাও আর খাসির মাংস থাকছে ডিনার মেনু।' ইন্ডাস্ট্রির লোকজন সবাই ব্যস্ত তাই তাঁদের আর আনাগোনা হয় না অভিনেতার জন্মদিনে।

Kharaj Mukherjee Birthday: | Kharaj ...

তবে খরাজ কিন্তু মৎস্যপ্রিয় বাঙালি। নিজে হাতে রাঁধেন সব হারিয়ে যাওয়া মাছের রেসিপি। খরাজ বললেন 'সব রকমের মাছ আমি রান্না করি। আজকাল তো অর্ধেক মাছ বাজারে পাওয়াই যায় না। আমার অন্যতম প্রিয় মাছ হচ্ছে গুলে মাছ। বাজারে আর গুলে পাওয়া যায় না। সর্ষে বাটা দিয়ে গুলের ঝাল দারুণ হতো। পাঁচ রকমের চুনো মাছ আগে পাওয়া যেত যা দিয়ে মাছের টক করা যেত। ভাল দেশি কই পাওয়া যায় না, সব হাইব্রিড কই বড় বড়। রান্নাটা ভালবাসি তো তাই করতে ক্লান্ত লাগে না। আজ শুক্তো করলাম, কাল পোস্ত করলাম তো পরশু কালিয়া করলাম।'

ভরা পৌষেই বিয়ের পর্ব সারলেন খরাজ পুত্র! পাত্রীও টলিপাড়ার চেনা মুখ,  বায়োস্কোপ নিউজ

তবে নিজের জন্মদিনের মাঝেই আর একটি সুখবর দিলেন খরাজ মুখোপাধ্যায়। আগামী নভেম্বরে তাঁর ছেলের বিয়ে। খরাজ জানালেন 'ছেলে বিকেলে আসবে কেক নিয়ে। আমাদের পাশেই ছেলে একটা ফ্ল্যাট কিনেছে। ছেলের বিয়ে ২৫ নভেম্বর। '

জন্মদিনে কোনও পার্টি নয়, ঘোরা নয়, আজ বৃষ্টিস্নাত দিনে পুরোপুরি বাড়িতেই কাটাবেন অভিনেতা।


```