সপ্তাহের শুরুতেই বড় পতন সেনসেক্স ও নিফটিতে। ইরান যুদ্ধ ও তেলের দামের প্রভাবে চাপে বাজার।
ব্যাঙ্কিং শেয়ারে ধস, লগ্নিকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা।
.jpeg.webp)
সেনসেক্স-নিফটি
শেষ আপডেট: 30 March 2026 11:06
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই ধাক্কা শেয়ার বাজারে (stock market)। ইরান-ইজরায়েল যুদ্ধ (Iran war) ঘিরে অনিশ্চয়তা ও অপরিশোধিত তেলের (crude oil) দাম বৃদ্ধির জেরে সোমবার নিম্নমুখী বাজার। লগ্নিকারীদের (investors) মনোভাবে তার প্রভাব স্পষ্ট।
সকাল ৯টা ২১ মিনিট (9:21 am) পর্যন্ত পরিসংখ্যান বলছে, এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স (S&P BSE Sensex) পড়েছে ১,০৬৬.৩৬ পয়েন্ট, নেমে এসেছে ৭২,৫১৬.৮৬-এ। একই সঙ্গে এনএসই নিফটি ৫০ (NSE Nifty50) কমেছে ৩১৬.৩০ পয়েন্ট, দাঁড়িয়েছে ২২,৫০৩.৩০-এ। সপ্তাহের প্রথম দিনেই এই পতন বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
চয়েস ইকুইটি ব্রোকিং প্রাইভেট লিমিটেড (Choice Equity Broking Private Limited)-এর টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট (Technical Research Analyst) হিতেশ টেইলর (Hitesh Tailor) লগ্নিকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, “শৃঙ্খলাবদ্ধ (disciplined) এবং বেছে বিনিয়োগ (selective approach) করাই এখন বুদ্ধিমানের কাজ।” তিনি আরও বলেন, 'বাজার পড়লে (meaningful declines) শক্ত ভিতের (fundamentally strong stocks) শেয়ারে ধীরে ধীরে বিনিয়োগ করা উচিত, হঠাৎ উত্থানের (short-term bounce) পেছনে ছোটা ঠিক নয়।'
নিফটি (Nifty) ২৪,০০০ স্তর (24,000 mark) স্পষ্টভাবে পার না করা পর্যন্ত নতুন লং পজিশন (long positions) নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই স্তর পার হলে তবেই বাজারের মনোভাব (market sentiment) উন্নতির ইঙ্গিত মিলবে এবং স্থিতিশীল পুনরুদ্ধারের (stable recovery) রাস্তা খুলতে পারে।
তবে পতনের বাজারেও কিছু শেয়ারে ঊর্ধ্বগতি (gains) দেখা গিয়েছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Ltd) ১.১৪ শতাংশ বেড়ে শীর্ষে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Ltd) ০.৪৬ শতাংশ এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Power Grid Corporation of India Ltd) ০.০৭ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং (banking) ও ফিনান্স (finance) খাত। অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank Ltd) ৪.০২ শতাংশ পড়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank Ltd) ৩.৬৮ শতাংশ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India Ltd) ২.১৭ শতাংশ নেমেছে। এছাড়া ট্রেন্ট (Trent Ltd) ২.১২ শতাংশ এবং বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv Ltd) ২.১১ শতাংশ পড়েছে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক অস্থিরতার (global uncertainty) প্রভাবেই সপ্তাহের শুরুটা চাপে রইল শেয়ার বাজার। লগ্নিকারীদের এখন সতর্ক থাকাই শ্রেয়।