Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

ফ্লিপ মোবাইল পছন্দ? অ্যামাজনের তালিকাভুক্ত Motorola-র নতুন মডেলের দাম কত

দ্য ওয়াল ব্যুরো: ফ্লিপ ফোন ভাল লাগে? বাজারে রয়েছে একাধিক এমন ফোন। সেই তালিকায় এবার যোগ হল Motorola-র নতুন মডেল Motorola Razr 40 Ultra স্মার্টফোন। যদিও ফোনটি এখনও ভারতের বাজারে আসেনি, তবুও ফোনটি নিয়ে মোবাইলপ্রেমীদের মধ্যে উৎসাহের অন্ত ন

ফ্লিপ মোবাইল পছন্দ? অ্যামাজনের তালিকাভুক্ত Motorola-র নতুন মডেলের দাম কত

শেষ আপডেট: 16 June 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো: ফ্লিপ ফোন ভাল লাগে? বাজারে রয়েছে একাধিক এমন ফোন। সেই তালিকায় এবার যোগ হল Motorola-র নতুন মডেল Motorola Razr 40 Ultra স্মার্টফোন। যদিও ফোনটি এখনও ভারতের বাজারে আসেনি, তবুও ফোনটি নিয়ে মোবাইলপ্রেমীদের মধ্যে উৎসাহের অন্ত নেই।

Motorola Razr 40 Ultra স্মার্টফোনটি অ্যামাজনের তালিকাভুক্ত করেছে। ফলে বলাই চলে, অপেক্ষার অবসান ঘটবে শিগগিরই। চিনে ইতিমধ্যেই Motorola Razr 40 Ultra ও Motorola Razr 40 লঞ্চ করেছে। কিন্তু ভারতের বাজারে শুধুই আসবে আল্ট্রা ভার্সন।

কী কী ফিচার থাকছে এই মডেলে?

Motorola Razr 40 Ultra মোবাইলে ৩.৬ ইঞ্চি পিওলেড কভার ডিসপ্লে পাওয়া যাবে। গরিলা গ্লাস থাকছে এই মডেলে। তবে এই মডেলের মূল স্ক্রিনের ডিসপ্লে ৬.৯ ইঞ্চি। রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ।

এছাড়াও যাঁরা ছবি তুলতে ভালবাসেন, তাঁদের জন্য দুর্ধর্ষ ক্যামেরা ফিচার এই মডেলে নিয়ে আসছে moto। এতে ডুয়েল ক্যামেরা রয়েছে। ১২+১৩ মেগাপিক্সেল। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই মডেলে।

এই মডেলের প্রসেসর Snapdragon 8th Plus। এতে সম্ভবত ৩,৮০০ mAh ব্যাটারি থাকছে। সেইসঙ্গে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে Motorola Razr 40 Ultra মোবাইলে।

কেমন হবে এই মোবাইলের দাম? সংস্থা সূত্রে খবর, ভারতে যে মডেলটি লঞ্চ হতে চলেছে তার দাম ৬৫ হাজার টাকা হতে পারে।

ফেসবুক খুললেই অদ্ভুত সব রিল শুরু হয়ে যাচ্ছে? কীভাবে বন্ধ করবেন


```