Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নতুন জিএসটি কার্যকর হওয়ার আগে গাড়ির শোরুমে ক্রেতার ভিড়, সোমবার ভোর থেকেই শুরু রেজিস্ট্রেশন

পুজোর আগের শেষ রবিবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এদিন অনেক বেশি আগ্রহী ক্রেতা ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন শোরুমগুলিতে।

নতুন জিএসটি কার্যকর হওয়ার আগে গাড়ির শোরুমে ক্রেতার ভিড়, সোমবার ভোর থেকেই শুরু রেজিস্ট্রেশন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 September 2025 00:38

দেবপ্রিয় সেনগুপ্ত

রাত পোহালেই নতুন কর। তার আগের দিন চরম ব্যস্ততা দেখল গাড়ির শোরুমগুলি। পুজোর আগের শেষ রবিবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এদিন অনেক বেশি আগ্রহী ক্রেতা ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন শোরুমগুলিতে। জিএসটি হ্রাসের পর থেকে অনেকেই গাড়ি কেনা পিছিয়ে দিয়েছিলেন। অনেকে গাড়ির শুধু বুকিং করে রেখেছিলেন। তাঁদের গাড়ির রেজিস্ট্রেশন শুরু হবে কাল, সোমবার থেকেই। 

ডিলারদের সংগঠন ফাডা রাজ্যের কর্তারা এদিন জানান, রাজ্য সরকারও আগামী দিনে বিশেষ করে পুজোর সময় গাড়ির রেজিট্রেশন বা নথিভুক্তির প্রক্রিয়া অনলাইনে চালু থাকবে।

এ মাসের গোড়ায় আরও অনেক পণ্যের মতোই কর কমেছে গাড়িতেও। ছোট, বড়, কম দামী, দামী, সব ধরনের গাড়ির কর-ই কমছে। ইতিমধ্যেই জিএসটি কাঠামো সংস্কারের পরপরই টাটা মোটরস, হুন্ডাই, মহিন্দ্রা, টয়োটা কির্লোস্কার মোটর, রেনো-র মতো বিভিন্ন সংস্থা কর হ্রাসের সুবিধা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে। 

ফাদার পূর্বাঞ্চলের চেয়ারম্যান রোহিত চৌধুরিজানান, তাঁদের মতো অনেক ডিলারশিপেই এদিন আগ্রহী ক্রেতার ভিড় ছিল অন্তত দ্বিগুণ। কারণ জিএসটি কমবে এমন ঘোষণার পর থেকে অনেক আগ্রহী ক্রেতা ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়ে চলছিলেন। ফলে বিক্রিবাটা থমকে ছিল। 

ঠিক কীরকম ব্যবস্থা নিচ্ছেন ডিলাররা? রোহিত যেমন জানাচ্ছেন, এমনিতে রবিবার এবারে বাড়তি ভিড় ছিল। সাধারণত তাঁদের ডিলারশিপ খোলে সকল ১০ টা থেকে। কিন্তু এত দিন যাঁরা বুকিং করেছেন, তাঁদের রেজিস্ট্রেশন সোমবার থেকেই শুরু হবে। তাই আগামীকাল সকল ১০ টা নয়, ৬ টা থেকেই কাজ শুরু করবেন ব্যাক অফিস কাজ শুরু করবে।

Fada-র পূর্বাঞ্চলের দু চাকার গাড়ি ব্যবসার কর্মকর্তা অসত্য কুমার মোডা এদিন জানান, তাঁদের ডিলারশিপে এদিন অন্যান্যবারের চেয়ে প্রায় তিনগুণ আগ্রহী ক্রেতা ভিড় করেছিলেন। তাঁরা যেমন গাড়ি বিক্রি বাড়বে বলে, ওই আশায় গাড়ির রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত কর্মীদেরই গাড়ি বিপণনের কাজে আপাতত যোগ দিতে বলা হয়েছে। 

তাঁরা জানান, এমনিতে গাড়ির রেজিস্ট্রেশনের জন্য অনলাইনের তথ্যের পাশাপাশি কাগুজে নথিও দিতে হত। তারপর সব নথি দেখে গাড়ির রেজিস্ট্রেশন বা নথিভুক্তি করা হত। কিন্তু এবারে রাজ্য সরকার গাড়ি শিল্পের পাশে থাকতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পুজোর ছুটির মধ্যেও অষ্টমীর পরও অনলাইনেই গাড়ির নথিভুক্ত কারণ বা রেজিস্ট্রেশন চালু থাকবে। হয়তো ২ অক্টোবর বন্ধ থাকবে গান্ধী জয়ন্তীর জন্য। 

Fada সূত্রের খবর, রাজ্যে ৩৫০টি বিভিন্ন ধরনের গাড়ির ডিলার রয়েছেন। তাঁদের একাধিক শোরুম রয়েছে। ফলে রাজ্যের শোরুমের সংখ্যা হাজার খানেকেরও বেশি।


```