Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাংলাদেশ ট্রাইবুনালের দ্বিতীয় রায় কাল, তার আগে উপদেষ্টার পথ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান একটু আগে তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ক্যাডম্যান সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে তাঁর পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন।

বাংলাদেশ ট্রাইবুনালের দ্বিতীয় রায় কাল, তার আগে উপদেষ্টার পথ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান

ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। ‌

শেষ আপডেট: 19 January 2026 17:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal Bangladesh) আগামীকাল মঙ্গলবার তাদের দ্বিতীয় রায় ঘোষণা করতে চলেছে। তার আগে সোমবার ট্রাইব্যুনালের চিপ প্রসিডিউরের বিশেষ উপদেষ্টার পথ ছেড়ে দিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান (Toby Cadman)। ‌

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান একটু আগে তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ক্যাডম্যান সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে তাঁর পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন।

কী কারণে তিনি বিশেষ উপদেষ্টার পথ থেকে ইস্তফা দিলেন তা এখনও স্পষ্ট নয়। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ব্রিটিশ মানবাধিকার আইনজীবীকে নিয়োগ করেছিল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজকর্মে সহযোগিতা করার জন্য। ‌এছাড়া ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা সহ বিদেশে থাকা অপরাধীদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া জোরদার করার জন্য। ‌ নিয়োগ পাওয়ার পর ক্যাডম্যান উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে বলেছিলেন এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।

এদিকে মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দ্বিতীয় রায় ঘোষণা করতে চলেছে সেটি চানখাঁরপুলের ঘটনা। ‌ ২০২৪ এ কোটাবিরোধী আন্দোলনের সময় ঢাকার ওই এলাকায় ৬ জন ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছিল।

ওই মামলায় আসামি মোট আটজন। তাদের চারজন জেলে রয়েছে।‌ ধৃত চারজন হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মহম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মহম্মদ সুজন মিয়া, মহম্মদ ইমাজ হোসেন ইমন, মহম্মদ নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক।‌ পলাতক আসামিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মহম্মদ আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।


```