পুলিশ সূত্রে খবর, ইয়াসিন এলাকার পরিচিত ও প্রভাবশালী মুখ হওয়ায় তাঁর কথায় মানুষ দ্রুত উত্তেজিত হয়ে ওঠে। পরিকল্পনা মতো গুজব ছড়িয়ে ভিড়কে উন্মত্ত করা হয়। সেই সুযোগেই দীপুকে 'টার্গেট' বানানো হয়।
_0.jpg.webp)
দীপু দাস হত্যাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
শেষ আপডেট: 8 January 2026 16:46
দ্য ওয়াল ব্যুরো: ময়মনসিংহের ভয়াবহ দীপু দাস হত্যাকাণ্ডে (Dipu Das Murder in Bangladesh) অবশেষে ধরা পড়লেন মূল অভিযুক্ত ইয়াসিন আরাফাত (Mastermind Yasin Arafat arrested)। ছাত্র পড়ানোর পেশায় যুক্ত এই শিক্ষকই নাকি প্রথমে জনতাকে উস্কে দেন, তারপর পরিকল্পনা মাফিক দীপুকে ভিড়ের হাতে তুলে দেন, এমনটাই জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে কয়েকদিন ধরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল বাংলাদেশজুড়ে (Mob violence Bangladesh)। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ইয়াসিন, অবশেষে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। তবে আর কেউ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কীভাবে ঘটল ভয়াবহ ঘটনা?
দীপু দাস গত দু'বছর ধরে ভালুকার একটি কারখানায় কাজ করতেন। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে হঠাৎই একদল উত্তেজিত মানুষ কারখানায় আক্রমণ করে। চলে ভাঙচুর ও বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ভিড়ের মধ্যেই টেনে হিঁচড়ে কারখানার বাইরে নিয়ে যাওয়া হয় দীপুকে। শুরু হয় নির্মম গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর (Dipu Das Murder in Bangladesh)।
কিন্তু এখানেই শেষ নয়। মৃতদেহ টেনে হিঁচড়ে বিক্ষুব্ধ জনতা সোজা নিয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সেখানে গাছে দেহ বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় (Dipu Das Murder)। চারদিকে তখন উত্তেজিত স্লোগান আর চাঞ্চল্য। পুরো ঘটনা দেশজুড়ে নিন্দার ঝড় তোলে।
ধর্মীয় মন্তব্যের অভিযোগ- সত্যি নাকি ছলচাতুরি?
প্রথমে দাবি করা হয়েছিল, ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগেই নাকি দীপুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এই অভিযোগ সরাসরি খারিজ করেছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। তাঁদের মতে, এটি ‘পরিকল্পিত উস্কানি ও সংঘবদ্ধ হামলা’, যার পেছনে ব্যক্তিগত ও স্থানীয় প্রভাবশালী মহলের হাত থাকতে পারে। সেই কারণেই মূল অভিযুক্ত হিসেবে ইয়াসিন আরাফাতের দিকে আঙুল ওঠে।
কেন সহজে প্রভাবিত হল জনতা?
পুলিশ সূত্রে খবর, ইয়াসিন এলাকার পরিচিত ও প্রভাবশালী মুখ হওয়ায় তাঁর কথায় মানুষ দ্রুত উত্তেজিত হয়ে ওঠে। পরিকল্পনা মতো গুজব ছড়িয়ে ভিড়কে উন্মত্ত করা হয়। সেই সুযোগেই দীপুকে 'টার্গেট' বানানো হয়।
তদন্ত কোন পথে?
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও গ্রেফতার হতে পারে। ঘটনার সময়ের ভিডিও ও সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টও খতিয়ে দেখা হচ্ছে।
গত চার বছরে বাংলাদেশে (Bangladeshi Hindu) অন্তত ৩৫৮২ জন হিন্দু-সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা ঘটেছে। আর গত ৩৫ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন হিন্দু। খুনের ধরন, ঘটনার ধারাবাহিকতা এবং প্রশাসনের প্রতিক্রিয়া মিলিয়ে সে দেশের (Bangladesh) অশান্ত পরিবেশ নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।
শেখ হাসিনা সরকার (Sheikh Hasina) পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে অভিযোগ। যদিও মহম্মদ ইউনুসের (Md Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন বারবার দাবি করেছে, এই হত্যাকাণ্ডগুলি ‘সাম্প্রদায়িক নয়’ বা ‘বিচ্ছিন্ন ঘটনা’। কিন্তু পরিসংখ্যান অন্য কথাই বলছে।