Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বাংলাদেশে মন্দিরে প্রতিমার শাড়িতে আগুন, অপরাধী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মন্দির লাগোয়া প্রাইমারি স্কুলে শৌচাগার তৈরির কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকের উপর স্থানীয় জনতা হামলা করে।

বাংলাদেশে মন্দিরে প্রতিমার শাড়িতে আগুন, অপরাধী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

শেষ আপডেট: 20 April 2024 00:08

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ফরিদপুরের মধুখালি উপজেলার একটি মন্দিরে প্রতিমার শাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে অপ্রীতিকর, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ওই উপজেলার পঞ্চপল্লী গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কালী মন্দিরে প্রতিমার শাড়িতে আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির লাগোয়া প্রাইমারি স্কুলে শৌচাগার তৈরির কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকের উপর স্থানীয় জনতা হামলা করে। রটে যায় নির্মাণ শ্রমিকরাই হামলা করেছে। উত্তেজিত জনতা তাঁদেরকে ধরে ব্যাপক মারধর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকেও ঘিরে ধরে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ ওই এলাকায় গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন আহত শ্রমিকেরা। ক্ষিপ্ত জনতার হাত থেকে তাঁদেরকে উদ্ধার করতে পারছিল না পুলিশ। শেষে শূন্যে গুলি চালিয়ে এলাকা ফাঁকা করে আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। 

গভীর রাতে হাসপাতালে দু'জন শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের নাম আসরাফুল। বয়স ২১ বছর। ১৫ বছর বয়সী অপর মৃত শ্রমিকের নাম আশাবুল। মৃতেরা সম্পর্কে ভাই। এছাড়াও আরও দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট কমিটিকে তিন দিনের মধ্যে সার্বিকভাবে ঘটনাটির রিপোর্ট দিতে বলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মন্দিরে যে শ্রমিকেরা আগুন লাগিয়েছে এরকম কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্রমিকেরা প্রতিমার শাড়িতে আগুন লাগিয়েছে, এটি রটিয়ে দেওয়া হয়। যার ফলে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। ঘটনাটির পিছনে কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। একইসঙ্গে প্রতিমার শাড়িতে কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।


```