ডায়েটে রাখতে হবে এই সহজলভ্য তেল! যৌন ক্ষমতা বাড়াতে প্রাকৃতিক উপাদান কতটা কার্যকর? পার্শ্বপ্রতিক্রিয়া ও বিশেষজ্ঞ মত জানুন।

শেষ আপডেট: 6 April 2026 12:13
দ্য ওয়াল ব্যুরো: ভায়াগ্রার (Viagra) কথা তো এতদিন জেনে এসেছেন। জানেন কি, যৌনক্ষমতা (erectile dysfunction) বৃদ্ধিতে ভায়াগ্রার থেকেও শক্তিশালী প্রাকৃতিক উপাদান রয়েছে (Natural Viagra)?
যৌনতা নিয়ে কথা উঠলে নাক সিঁটকে সরে যান বা লজ্জায় মুখ আড়াল করেন এমন মানুষ অনেক রয়েছেন। ফলে এই সংক্রান্ত সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে যায়। তবে এ বার বিশেষজ্ঞেরা জানালেন এমন এক নতুন তথ্য।
তাঁদের মতে, যৌন সমস্যা অনেকটাই কমিয়ে ফেলতে পারেন আপনি। সেটাও খুব সহজেই। এমন উপাদান আছে প্রকৃতিতেই, যা কিনা আসলে ভায়াগ্রার মতোই শক্তিশালী। বরং কিছুটা বেশিই। ইউনিভার্সিটি অব এথেন্সের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীদের দাবি, যৌন অক্ষমতা দূর করতে অলিভ অয়েলের ক্ষমতাও ভায়াগ্রার সমান।
গবেষণাটা শুরু হয়েছিল ৬৬০ জন পুরুষকে নিয়ে যাঁদের প্রত্যেকের বয়স ৬০-৬৭ বছরের মধ্যে। এঁদের দেওয়া হয়েছিল মেডিটেরেনিয়ান ডায়েট। নিয়মিত ডায়েটে সব্জি, মাছ, ফল এবং অবশ্যই অলিভ অয়েল রাখা হয়েছিল। বেশ কয়েক মাসের পর্যবেক্ষণে দেখা যায়, প্রত্যেকেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, পাশাপাশি যৌন ক্ষমতায় যাঁরা দুর্বল বা অক্ষম ছিলেন তাঁদের উন্নতির হারও অনেক বেশি।
ব্রিটেনের বিজ্ঞানীরা জানালেন, স্ট্রেস, নেশার প্রকোপ ও শরীর চর্চার অভাব বর্তমান জীবনে নানা ধরণের সমস্যা ডেকে আনে। বর্ধিত মানসিক চাপ যৌনক্ষমতা হ্রাস করে। অতিরিক্ত অ্যালকোহল বা সিগারেট শরীরে রক্তসঞ্চালনের হার কমায়। ফলে স্ট্রেস অনেক বেশি থাবা গেড়ে বসে যা শুধু যৌন অক্ষমতা নয়, হার্টের অসুখ থেকে ডায়াবেটিস বিবিধ রোগের জন্ম দেয়। ভায়াগ্রা সে ক্ষেত্রে শুধু যৌন সমস্যাজনিত রোগ নয়, রক্তে ইনসুলিন নিযন্ত্রণে রাখতেও উপযোগী। তবে আধুনিক গবেষণায় প্রাকৃতির উপাদান হিসেবে ভায়াগ্রার থেকে বেশি নম্বর দেওয়া হচ্ছে অলিভ ওয়েলকে।
অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশনের (erectile dysfunction) সমস্যা দূর করতে গিয়ে যৌন উত্তেজনা অস্বাভাবিক বেড়ে গেছে, যেটা হৃদরোগের সম্ভাবনাকেও বাড়িয়ে দিয়েছে।
নিয়মিত ভায়াগ্রা নেওয়ার ফলে দু'চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে গেছে এমন উদাহরণও রয়েছে।
বিশেষজ্ঞরা জনিয়েছেন, নির্দিষ্ট ডোজের বেশি সিলডেনাফিল ট্যাবলেট নেওয়ার ফলে শ্রবণক্ষমতা কমে যায়। তা ছাড়া, মাথা ব্যথা, পেটের সমস্যা, মানসিক অবসাদের ঝুঁকি রয়েছেই। হাইপারটেনশন বা অ্যালার্জি জাতীয় রোগ থাকলে ভায়াগ্রার সেবন নৈব নৈব চ।
সেই জায়গায় অলিভ অয়েল ডায়েটের রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ। এর পলিফেনল নামক অ্যান্টিঅক্সিড্যান্ট রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। যৌনাঙ্গে রক্ত সঞ্চালন মাত্রা বাড়ায়। টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ভায়াগ্রার মতোই রক্তনালিকার কাজ স্বাভাবিক ও সহজ রেখে যৌন ক্ষমতাকে কিছুটা বাড়িয়ে দেয়। ভায়াগ্রা যেখানে সীমিত সময়ের জন্য যৌন ক্ষমতা বাড়ায়, নিয়মিত অলিভ অয়েলের ডোজ সেখানে দীর্ঘমেয়াদি ফল দেয়।
অলিভ অয়েল রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। ফলে হার্ট সুস্থ থাকে। এমনকি কোলন, ব্রেস্ট, ফুসফুস, জরায়ু, ত্বকের ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে অলিভ অয়েল। মেডিটেরেনিয়ান ডায়েট নিয়ে গোটা বিশ্বেই এখন তুমুল প্রচার হচ্ছে।
শুধু তাই নয়, ঠিক মতো এই ডায়েট করতে পারলে ওবেসিটিজনিত সমস্যাও দূর হয়। তাই নানা দিক থেকে অলিভ অয়েলেই যৌন সমস্যার সমাধান দেখতে পাচ্ছেন গবেষকরা।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। যৌন সমস্যা বা ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। This article is for informational purposes only. Consult a qualified medical professional before using any supplements or medications for sexual health.