Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

দীর্ঘদিন যৌনতা নেই? অজান্তেই শরীরে দানা বাঁধছে এই ৫টি সমস্যা, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

দীর্ঘদিন শারীরিক সম্পর্কে না থাকলে শরীর ও মনের উপর কী প্রভাব পড়ে? জানুন বিশেষজ্ঞদের মত।

দীর্ঘদিন যৌনতা নেই? অজান্তেই শরীরে দানা বাঁধছে এই ৫টি সমস্যা, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 5 April 2026 12:59

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ততা আর স্ট্রেস এখন সকলের জীবনের স্থায়ী সঙ্গী। কাজ, চাপ, দৌড়ঝাঁপের ভিড়ে অনেক সময়ই শরীরের চাহিদাগুলো পিছিয়ে যায় অগোচরে। খাওয়াদাওয়া, ঘুম— এসব নিয়ে যতটা ভাবনা, যৌন স্বাস্থ্য (Sexual Health) নিয়ে ততটা খোলামেলা আলোচনা এখনও বিরল। অথচ যৌনতা (Physical Intimacy) মানুষের একেবারে স্বাভাবিক জৈব প্রবৃত্তি, সম্পর্কের ঘনিষ্ঠতা (Sexual Relationship) বজায় রাখারও গুরুত্বপূর্ণ মাধ্যম।

কিন্তু প্রশ্নটা এখানেই। যদি দীর্ঘদিন শারীরিক সম্পর্কে বিরতি থাকে? শুধুই কি শারীরিক ও মানসিক দূরত্ব বাড়ে, নাকি শরীরের ভাল-খারাপের উপরেও তার প্রভাব পড়ে? চিকিৎসক ও গবেষকদের মতে, উত্তরটা বেশ জটিল। এবং অনেকটাই চোখ খুলে দেওয়ার মতো।

শরীরের ভেতরের নীরব পরিবর্তন

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যৌনতা শরীরের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে দীর্ঘদিন সঙ্গম না হলে যোনি অঞ্চলে রক্তপ্রবাহ কমে যেতে পারে, যার ফলে উত্তেজনার স্বাভাবিক প্রতিক্রিয়া কমে যায়। এর ফলেই দেখা দিতে পারে শুষ্কতা, অস্বস্তি, এমনকি দীর্ঘ বিরতির পর মিলনে ব্যথাও হয়ে থাকে।

অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রেও দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে মানসিক চাপ বাড়তে পারে। অনেকেই ভোগেন তথাকথিত ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’-তে, যা আবার মানসিকভাবে তো বটেই, শারীরিক সক্ষমতার উপরেও প্রভাব ফেলে।

হরমোনের ভারসাম্যেও প্রভাব

যৌনতার সময় শরীরে নিঃসৃত হয় একাধিক গুরুত্বপূর্ণ হরমোন। যেমন এন্ডোরফিন, অক্সিটোসিন। এগুলো শুধু আনন্দের অনুভূতিই দেয় না, ব্যথা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, নারীদের ক্ষেত্রে নিয়মিত যৌনতা জরায়ুর সংকোচন বাড়িয়ে পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

তাই দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ থাকলে অনেকের ক্ষেত্রেই ঋতুস্রাবের সময় অস্বস্তি বা ক্র্যাম্পের সমস্যা বাড়তে পারে।

হৃদ্‌স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা

শারীরিক মিলন শুধু সম্পর্কের বন্ধন নয়, শরীরের জন্যও এক ধরনের স্বাভাবিক ব্যায়াম। এটি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

এছাড়া যৌনতার সময় শরীরে ‘ইমিউনোগ্লোবিউলিন এ’ নামে একটি অ্যান্টিবডির মাত্রা বাড়ে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ফলে দীর্ঘদিন যৌন সম্পর্ক থেকে দূরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

ঘুম, মন, সম্পর্ক— সবের উপর প্রভাব

যৌনতার পর শরীরে যে হরমোন নিঃসৃত হয়, তা ঘুমের গুণমানও উন্নত করে। তাই দীর্ঘ বিরতির পর অনেকেই ঘুমের ছন্দে পরিবর্তন লক্ষ্য করেন।

শুধু শরীর নয়, মনও এর বাইরে নয়। সম্পর্কের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা কমে গেলে অনেক সময় মানসিক দূরত্ব তৈরি হয়। অজান্তেই জমতে থাকে অস্বস্তি, অনিশ্চয়তা।

যৌনতা নিয়ে কথা বলা এখনও অনেকের কাছে অস্বস্তিকর। কিন্তু বাস্তব বলছে, এটি শরীর ও মনের সুস্থতার সঙ্গে গভীরভাবে জড়িত।

তবে এটাও মনে রাখা জরুরি, প্রত্যেক মানুষের শরীর আলাদা, চাহিদাও আলাদা। দীর্ঘদিন শারীরিক সম্পর্কে না থাকলেই যে বড় বিপদ হবে, এমন সরল সমীকরণ নেই। কিন্তু নিজের শরীরের পরিবর্তনগুলো বোঝা, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া— এটাই সচেয়ে জরুরি।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্য ও সচেতনতার উদ্দেশ্যে লেখা। এতে উল্লিখিত কোনও পরামর্শ, চিকিৎসা বা উপসর্গের ব্যাখ্যা ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়। যৌনমিলনের সময় বা পরে ব্যথা অনুভব করলে দেরি না করে অভিজ্ঞ চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ সেবন বা চিকিৎসা শুরু করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
This article is intended for general information and awareness purposes only. The symptoms, causes, and remedies mentioned here are not a substitute for professional medical advice, diagnosis, or treatment. If you experience pain during or after intercourse, please consult a qualified healthcare professional without delay. Self-medication or ignoring symptoms may lead to complications.


```