Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফ্লাইটে আর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে না, ডিজিসিএ-র এমন নির্দেশের কারণ কী?

ফ্লাইটের ভিতরে আর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইল চার্জ করা যাবে না,কেন এমন কড়া নির্দেশ জারি করল ডিজিসিএ?

ফ্লাইটে আর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে না, ডিজিসিএ-র এমন নির্দেশের কারণ কী?

পাওয়ার ব্যাঙ্ক

গার্গী দাস

শেষ আপডেট: 4 January 2026 17:07

দ্য ওয়াল ব্যুরো: ফ্লাইটে আর আগের মতো নির্বিঘ্নে মোবাইল চার্জ করা যাবে না। বিমানের ভেতরে পাওয়ার ব্যাঙ্ক (Power Bank) ও অন্যান্য লিথিয়াম ব্যাটারি (Lithium Battery) চালিত ডিভাইস ব্যবহারে কড়া বিধিনিষেধ জারি করল ডিজিসিএ। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে একের পর এক লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা আগুন লাগার ঘটনার জেরে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

গত নভেম্বর মাসে জারি হওয়া ‘ডেঞ্জারাস গুডস অ্যাডভাইসরি সার্কুলারে’ (Dangerous Goods Advisory Circular) স্পষ্ট করে জানানো হয়েছে, বিমানের মধ্যে আর কোনওভাবেই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইল বা অন্য কোনও গ্যাজেট চার্জ করা যাবে না, এমনকি সিটের পাওয়ার সকেট ব্যবহার করেও নয়। পাশাপাশি জানানো হয়েছে, পাওয়ার ব্যাঙ্ক ও অতিরিক্ত ব্যাটারি শুধুমাত্র হ্যান্ড ব্যাগেজে রাখা যাবে, ওভারহেড লাগেজে রাখা যাবে না।

ডিজিসিএ জানিয়েছে, লিথিয়াম ব্যাটারির আগুন সাধারণ আগুনের মতো নয়। এগুলি অত্যন্ত শক্তিশালী ও অনেক সময় নিজে থেকেই জ্বলতে থাকে। অতিরিক্ত তাপ, ওভারচার্জিং, চাপে পড়া, ব্যাটারির ভিতরের শর্ট সার্কিট বা পুরনো ও ক্ষতিগ্রস্ত ব্যাটারির কারণে হঠাৎ আগুন লাগতে পারে। এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হল, এই ধরনের ব্যাটারি যদি ওভারহেড বিনে বা ব্যাগের ভিতরে থাকে, তাহলে ধোঁয়া বা আগুন সহজে নজরে আসে না। ফলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং বিমানের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। তাই যাত্রীদের কাছে বা চোখের সামনে ব্যাটারি রাখার উপর জোর দিয়েছে ডিজিসিএ।

নতুন নির্দেশিকায় এয়ারলাইন্সগুলিকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি সংস্থাকে লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত ঝুঁকি নতুন করে মূল্যায়ন করতে বলা হয়েছে।

কেবিন ক্রুদের জন্য বাড়তি প্রশিক্ষণের নির্দেশও রয়েছে এই বার্তায়। কীভাবে ডিভাইস অতিরিক্ত গরম হওয়া, ধোঁয়া বা আগুনের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে হবে, কীভাবে সঠিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের ঝুঁকি কীভাবে সামলাতে হবে, সবই প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

যাত্রী সচেতনতাতেও জোর দিয়েছে ডিজিসিএ। কোনও ডিভাইস থেকে গরম, ধোঁয়া বা অস্বাভাবিক গন্ধ বেরোলেই সঙ্গে সঙ্গে কেবিন ক্রুকে জানাতে হবে, বিমানের ভিতরে নিয়মিত এই ঘোষণা করে যেতে হবে।

আর শুধু এয়ারলাইন্স নয়, বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষকেও এই সচেতনতায় শামিল করা হয়েছে। টার্মিনাল গেট, চেক-ইন কাউন্টার, নিরাপত্তা পরীক্ষার জায়গা ও বোর্ডিং গেটে লিথিয়াম ব্যাটারির ঝুঁকি নিয়ে স্পষ্ট বার্তা ও ভিডিও দেখানোর নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে দিল্লি বিমানবন্দরে ট্যাক্সি করার সময় একটি ইন্ডিগো (IndiGo) বিমানে যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার গিমহে বিমানবন্দরে একটি এয়ার বুসান (Air Busan) বিমানে আগুন লাগে, তদন্তে উঠে আসে পাওয়ার ব্যাঙ্কই ছিল সম্ভাব্য কারণ। এই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে আরও কঠোর হল ভারতের আকাশপথ।


```