Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সন্ত্রাসবাদের নিন্দা করা আমাদের সুবিধাবাদী নয়, নীতিগত কর্তব্য, ব্রিকস মঞ্চে স্পষ্ট করলেন মোদী

এই বার্তা শুধু ভারতের পক্ষেই নয়, আন্তর্জাতিক স্তরেও এক স্পষ্ট অবস্থান। 

সন্ত্রাসবাদের নিন্দা করা আমাদের সুবিধাবাদী নয়, নীতিগত কর্তব্য, ব্রিকস মঞ্চে স্পষ্ট করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 6 July 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে পাকিস্তান, ব্রিকস সম্মেলনে (BRICS) এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “সন্ত্রাসবাদকে নিন্দা করা আমাদের সুবিধামতো নয়, বরং নীতিগত অবস্থান হওয়া উচিত।”

এই বার্তা শুধু ভারতের পক্ষেই নয়, আন্তর্জাতিক স্তরেও এক স্পষ্ট অবস্থান। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা এবং এই ইস্যুতে আন্তর্জাতিক স্তরে নীরব থাকা দেশগুলির অস্বচ্ছ অবস্থান।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাম অঞ্চলে একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। হামলার সঙ্গে জড়িত ছিল পাকিস্তান-যোগ যুক্ত সংগঠন। সেই ঘটনার পরই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পাকিস্তানে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে।

BRICS সম্মেলনে বক্তৃতার সময় নরেন্দ্র মোদী বলেন, “ভারত সন্ত্রাসবাদের শিকার। পাকিস্তান, তার মদতদাতা। কাজেই ভুক্তভোগী আর অপরাধীকে এক পাল্লায় মাপা চলে না।”

তিনি আরও বলেন, যারা রাজনৈতিক বা ব্যক্তিগত লাভের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলে না, তারা প্রকৃতপক্ষে মৌন সমর্থন দিচ্ছে। এটা কখনও গ্রহণযোগ্য নয়।

এবছরের BRICS সম্মেলন অনুষ্ঠিত হল ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। সম্মেলনের 'রিও ডি জেনেইরো ডিক্লারেশন'-এ BRICS-ভুক্ত দেশগুলি স্পষ্টভাবে বলে, “সন্ত্রাসবাদ যে উদ্দেশ্যে, যেখানেই, যেই করুক না কেন - তা অপরাধ এবং অগ্রহণযোগ্য।”

তারা জম্মু-কাশ্মীর হামলার সরাসরি উল্লেখ করে বলে, “আমরা ২২ এপ্রিল ২০২৫-এ জম্মু-কাশ্মীরে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে তীব্রভাবে নিন্দা জানাই। ২৬ জন প্রাণ হারিয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করব।”

যদিও ঘোষণাপত্রে পাকিস্তানের নাম সরাসরি লেখা হয়নি, কিন্তু সীমান্তপারের সন্ত্রাসবাদ, অর্থ জোগান, ও নিরাপদ আশ্রয়ের মতো শব্দগুলি দিয়ে যে ইঙ্গিত কোথায়, তা স্পষ্ট।

২০১৭ সালে চিনের জিয়ামেনে অনুষ্ঠিত BRICS সম্মেলনের ঘোষণাপত্রে যদিও সরাসরি লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর নাম উল্লেখ করা হয়েছিল, এবার সেগুলি বাদ থাকলেও সুর আরও কড়া হয়েছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, “আমরা সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক পর্যায়ের সমন্বিত পদক্ষেপে বিশ্বাস করি। জাতিসংঘের আওতায় ‘Comprehensive Convention on International Terrorism’ দ্রুত গৃহীত হোক, এই দাবিও জানাই।”

নরেন্দ্র মোদী জানান, ২০২৬ সালে ভারত BRICS সম্মেলনের আয়োজক দেশ হবে। সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক প্রচেষ্টায় তখনও ভারত তার অবস্থানে অনড় থাকবে।


```