Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কামড়ে দিত কুকুর, তাই সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে নিল গ্রামবাসীরা! অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

কামড়ে দিত কুকুর, তাই সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে নিল গ্রামবাসীরা! অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 April 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভিন্দ (Bhind) জেলায় এক পথকুকুরের (street dog) ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সোমবার, রাওতপুরার খুর্দ গ্রামে। জানা গেছে, গ্রামের পাঁচজন মিলে প্লায়ার্স (pliers- যা দিয়ে তার কাটা হয়) দিয়ে কুকুরটির দাঁত (teeth) ভেঙে দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের বাসিন্দাদের দাবি অনুযায়ী, কুকুরটি দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। স্থানীয় বাসিন্দাদের কামড়েও দিত সে। তাই ‘সমস্যার স্থায়ী সমাধান’ খুঁজছিল তারা। তারপরই নির্মমভাবে কুকুরটির দাঁত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ।

দাবো থানার পুলিশ অফিসারের কথায়, ‘কিছু গ্রামবাসী মিলে প্রথমে কুকুরটিকে কবজা করে একটি খাটের সঙ্গে বেঁধে ফেলে। তারপর তার মুখে একটি লাঠি গুঁজে দিয়ে প্লায়ার্স দিয়ে একে একে দাঁতগুলো ভেঙে ফেলা হয়। এই ‘শাস্তি’র পর তাকে ছেড়ে দেওয়া হয়।’

এই নৃশংস ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই 'ইনসানিয়ত গ্রুপ' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনের (পর্মাল সিং কুশওয়াহ, ব্ৰিজেশ বাঘেল এবং আনন্দ কুশওয়াহ) নাম উল্লেখ করে এবং আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) ৩২৫ ধারা এবং প্রাণী নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় মামলা রুজু করে। ৩২৫ ধারা অনুযায়ী, প্রাণীকে পঙ্গু করে দেওয়া বা অকেজো করার মতো অপরাধের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়।

বর্তমানে কুকুরটি ভিন্দ জেলার একটি পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।


```