Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সময়মতো রুটি মেলেনি, বিয়েই ভেঙে দিলেন যুবক! উত্তরপ্রদেশের ঘটনায় অবাক সকলে

উত্তরপ্রদেশের চান্দুলি জেলার হামিদপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। খাবার আসতে দেরি করায় বিয়ে ভেঙে দিয়েছেন যুবক।

সময়মতো রুটি মেলেনি, বিয়েই ভেঙে দিলেন যুবক! উত্তরপ্রদেশের ঘটনায় অবাক সকলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 December 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আসর বসেছিল। গান-বাজনা বাজছিল, আমন্ত্রিতরাও আসছিলেন একে একে। কিন্তু হঠাৎ করে তাল কাটল বরের চিৎকারে। মেয়ের বাড়ির লোকেরা রুটি দিতে দেরি করেছে! সেই নিয়ে শোরগোল ফেলে দিয়ে বিয়েই ভেঙে দিল যুবক! এই ঘটনায় পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবক এবং তাঁর বাড়ির আরও ৫ জনের বিরুদ্ধে। 

উত্তরপ্রদেশের চান্দুলি জেলার হামিদপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। খাবার আসতে দেরি করায় বিয়ে ভেঙে দিয়েছেন যুবক। মেয়ের পরিবারের তরফে অভিযোগ, বিয়ে ভেঙে পালিয়ে গিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। যুবকের বাড়ির আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশকে জেনেছে, মেহতাব নামের ওই যুবক দাবি করেছিলেন, তাঁর বাড়ির লোক খাবার পায়নি। রুটি দিতে দেরি হয়েছিল। সেই কারণে তিনি বাড়ির সকলকে নিয়ে বেরিয়ে যান সেখান থেকে। তাঁকে আটকানোর একাধিকবার চেষ্টা করা হয়েছিল ঠিকই, কিন্তু মেহতাব শোনেননি। পরে সেদিন রাতেই মেহতাব অন্য একজনকে বিয়ে করেছেন বলে দাবি করেছে মেয়ের বাড়ি। তাই মামলাও দায়ের হয়েছে। 

মেয়ের বাড়ির লোক দাবি করেছে তাঁরা বিয়ের জন্য ৭ লক্ষ টাকা খরচ করেছিল। তার মধ্যে ১.৫ লক্ষ টাকা নাকি পন হিসেবে দেওয়া হয়েছিল মেহতাবকে। সেই টাকা এখন ফেরত চাইছেন তাঁরা। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত তদন্ত করে মেহতাবদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 


```