Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

মালাবদল সারা, হঠাৎ মণ্ডপে ছবি নিয়ে হাজির প্রথম স্ত্রী! চরম নাটকীয় মুহূর্ত, ভেস্তে গেল বিয়ে

প্রথম স্ত্রীর এও অভিযোগ, বর তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন এবং তাঁর নামেই একটি গাড়ি ফাইন্যান্স করেছেন (UP groom second marriage stopped)।

মালাবদল সারা, হঠাৎ মণ্ডপে ছবি নিয়ে হাজির প্রথম স্ত্রী! চরম নাটকীয় মুহূর্ত, ভেস্তে গেল বিয়ে

বিয়ের মণ্ডপের পরিস্থিতি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বস্তি জেলায় বিয়ের এক আনন্দের আসর দেখল চরম নাটকীয় পরিস্থিতি। মালাবদল সারা, বর বসেছেন সবে - এমন সময় হঠাৎই মঞ্চে হাজির তাঁর প্রথম স্ত্রী (first wife halts wedding in Basti)। সরাসরি অভিযোগ ধেয়ে আসে, এখনও আইনগতভাবে তাঁদের বিয়ে বহাল, তাও তাঁর স্বামী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন ।

ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের শুরুর দিকে। জাঁকজমকপূর্ণ সাজে বরযাত্রী নিয়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন বিনয় আনন্দ শর্মা। কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় প্রথম স্ত্রী রেশমার হঠাৎ আগমনে। তিনি পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে পড়েন। মুহূর্তেই থমকে যায় বিয়ের সমস্ত আচার (UP groom second marriage stopped)।

মঞ্চে দাঁড়িয়েই রেশমা উপস্থিত ভিড়কে দেখান তাঁর ও বিনয়ের বিয়ের ছবি। ফিসফিসানি শুরু হয়ে যায় চারদিকে। আচমকা এমন পরিস্থিতিতে বিব্রত হয়ে পড়েন বর। রেশমার অভিযোগ, বিনয় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন এবং তাঁর নামেই একটি গাড়ি ফাইন্যান্স করেছেন।

রেশমা (গুজরাতের অঙ্কলেশ্বরের বাসিন্দা) ও বিনয় - কলেজে থাকাকালীন প্রেমে পড়েন। পরে ৩০ মার্চ, ২০২২-এ প্রথমে কোর্ট ম্যারেজ এবং পরে দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিক অনুষ্ঠানও হয়। কিন্তু কিছুদিন পর থেকেই সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। বিবাদ চলতে চলতে মামলা পর্যন্ত গড়ায়। যদিও ডিভোর্স প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এখনও চূড়ান্ত হয়নি।

এর মধ্যেই বিনয় নিজের গ্রামে ফেরেন, আর পরিবার তাঁর দ্বিতীয় বিয়ের আয়োজন করে। কিন্তু বরপক্ষ জানতেই পারেনি যে রেশমা খবর পেয়ে পথে নেমে পড়েছেন।

ঘটনাস্থলে পরে পুলিশ পৌঁছয়। দুই পক্ষকেই শান্ত করে বরকে থানায় নিয়ে যাওয়া হয়।

এক পুলিশ আধিকারিক ঘটনার বিষয়ে বলেন, “অন্য রাজ্যের এক মহিলা অভিযোগ দায়ের করেছেন যে তাঁর স্বামী ডিভোর্স মামলা মিটমাট হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছিলেন। দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছেন, আইনগত ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিয়ের প্রক্রিয়া এগোনো হবে না। বিষয়টি তদন্তাধীন।”

ঘটনার জেরে পুরো বিয়ে আপাতত স্থগিত বলেই খবর।


```