Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মোদীর সঙ্গে ছবি, সেলফি পয়েন্ট বানাতে কলেজ-বিশ্ববিদ্যালয়কে চিঠি ইউজিসির

ইউজিসি সেলফি পয়েন্টের কিছু মডেল পাঠাবে, জানানো হয়েছে চিঠিতে। তাতে জি-২০ সম্মেলন, চন্দ্রয়ন অভিযান ইত্যাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি থাকবে। 

মোদীর সঙ্গে ছবি, সেলফি পয়েন্ট বানাতে কলেজ-বিশ্ববিদ্যালয়কে চিঠি ইউজিসির

শেষ আপডেট: 2 December 2023 14:25

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, কাট আউটের সঙ্গে সেলফি তুলবেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, ভিজিটররা। এজন্য প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় সেলফি পয়েন্ট তৈরি করতে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সংস্থার সচিব মণীশ যোশী দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই বিষয়ে চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, ভারতের অভূতপূর্ব উন্নতির সঙ্গে তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষাঙ্গনকে যুক্ত করতে এই সিদ্ধান্ত। 

ইউজিসি সেলফি পয়েন্টের কিছু মডেল পাঠাবে, জানানো হয়েছে চিঠিতে। তাতে জি-২০ সম্মেলন, চন্দ্রয়ন অভিযান ইত্যাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি থাকবে। 

ইউজিসির এই নির্দেশকে ঘিরে শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক শিক্ষক ও ছাত্র নেতার বক্তব্য, এইভাবে সরাসরি শিক্ষাঙ্গনকে রাজনীতিতে, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রচারে ঠেলে দেওয়ার চেষ্টা অতীতে হয়নি। ইউজিসি সরাসরি ভারত সরকার ও বিজেপির হয়ে মাঠে নেমে পড়েছে। লোকসভা ভোটের আগে তরুণ সমাজকে নিশানা  করতেই এক কর্মসূচি নেওয়া হয়েছে।

মোদী সরকারের উদ্যোগে গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ভারত সংকল্প যাত্রা। বিশেষভাবে তৈরি বাস, যেগুলিকে সংকল্প রথ বলা হচ্ছে, দেশের নানা প্রান্তে ছুটছে সেগুলি। তাতে মোদী সরকারের সাড়ে নয় বছরের কর্মকাণ্ডের প্রচারের ব্যবস্থা হয়েছে। সেই রথের গায়ে থাকা প্রধানমন্ত্রীর ছবির সঙ্গেও সেলফি তোলার ব্যবস্থা আছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদীকেই যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিয়ে প্রচার শুরু হয়েছে। সেই তালিকায় জুড়ে নেওয়া হল কলেজ - বিশ্ববিদ্যালয়কেও।


```