Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এগিয়ে এনসি-কংগ্রেস জোট

হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের ভোট ফলের প্রবণতা

হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এগিয়ে এনসি-কংগ্রেস জোট

বুথ ফেরত সমীক্ষা কি শেষমেশ মিলবে?

শেষ আপডেট: 8 October 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় কংগ্রেস জোট ও বিজেপির মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর চললেও জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া ফিগারে জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্স ৩৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ৮টিতে। অন্যদিকে, বিজেপি ২৮, মেহবুবা মুফতির পিডিপি ৩টি, জেপিসি ২ এবং সিপিএম ও ডিপিএপি ১টি করে আসনে এগিয়ে আছে। নির্দল প্রার্থী ৮টি আসনে এগিয়ে।

শেষ পাওয়া প্রবণতা অনুযায়ী হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনের পথে বিজেপি। এই মুহূর্তে তারা অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করার পথে নরেন্দ্র মোদীর দল বিজেপি। হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে গিয়েছে। 

যদিও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা আত্মপ্রত্যয়ের সুরে বলেন, কংগ্রেস আসছে, বিজেপি যাচ্ছে। তাঁর দাবি, তৃতীয়বার আর সরকার গড়া হবে না বিজেপির। কংগ্রেসই সরকার গঠন করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা গাঢ়ি সাম্পলা-কিলোই কেন্দ্রে মাত্র হাজার পাঁচেক ভোটে এগিয়ে রয়েছেন।


```