Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা তিহারেই, সুপ্রিম-স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রীর

গত ৫ অগস্ট দিল্লি হাইকোর্ট তাঁর গ্রেফতারিকে সঙ্গত বলে এবং জামিন নাকচ করেছিল।

অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা তিহারেই, সুপ্রিম-স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রীর

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 14 August 2024 13:12

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার জামিনের এক আবেদনে শীর্ষ আদালত জানায়, তারা অবিলম্বে অন্তর্বর্তী জামিন দিতে পারে না। তবে এ বিষয়ে জবাব জানতে চেয়ে সিবিআইকে নোটিস দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গ্রেফতারির প্রতিবাদে জামিনের আবেদন করেছিলেন কেজরিওয়াল। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি রয়েছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইঞা সিবিআইয়ের কাছে কেজরিওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব তলব করেছে। গত ৫ অগস্ট দিল্লি হাইকোর্ট তাঁর গ্রেফতারিকে সঙ্গত বলে এবং জামিন নাকচ করেছিল। সুপ্রিম কোর্টে সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেন কেজরিওয়াল। আম আদমি পার্টির সর্বাধিনায়কের তরফে হাজির আইনজীবী অভিষেক মনু সিংভিকে বেঞ্চ বলেছে, আমরা কোনও অন্তর্বর্তী জামিন দিচ্ছি না। আমরা সিবিআইকে নোটিস পাঠাচ্ছি। আগামী ২৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার দুদিন পরেই শীর্ষ আদালতে জামিনের আবেদন করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের মামলা ঝুলে রয়েছে। সোমবার আনা আবেদনে সিসোদিয়ার জামিনে মুক্তির বিষয়টি অবতারণা করা হয়।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে এই মামলায় ইডির হেফাজত থেকে জামিন পেয়েছেন। এই বছরের মার্চ মাসে ইডি তাঁকে আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল। পরে সিবিআই গত মাসে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেয়। 


```