Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ধস-বৃষ্টিপাতে বিপর্যস্ত সিকিম! এখনও আটকে বহু পর্যটক, উদ্ধার কাজে নামল সেনা

ধস-বৃষ্টিপাতে বিপর্যস্ত সিকিম! এখনও আটকে বহু পর্যটক, উদ্ধার কাজে নামল সেনা

সম্প্রতি লোনাক হ্রদ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর সিকিমে। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার মুখেই ফের জোড়া প্রাকৃতিক বিপর্যয়ের মুখে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। 

শেষ আপডেট: 28 April 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতি থেকে সোম, ধস-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম ((Flood Situation IN Sikkim))। নতুন করে কিছু এলাকায় নেমেছে ধস। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিস্তীর্ণ এলাকায় আটকে পযর্টকরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সোমবার সকাল থেকে লাচেন, লাচুং, ছাঙ্গু-সহ একাধিক এলাকায় পর্যটকদের উদ্ধারে নেমেছে সেনা।

অন্যদিকে প্রবল তুষারপাতের জেরে বরফের চাদরে ঢাকা পড়েছে সান্দাকফু। ফলে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে পর্য়টকদের অনেককে সেখানে ভিড় জমাতে দেখা যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তবে প্রবল বৃষ্টি এবং ধসের জেরে পরিস্থিতির উন্নতি হতে আরও কিছুটা সময় লাগবে।

সম্প্রতি লোনাক হ্রদ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর সিকিমে (Flood Situation IN Sikkim)। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার মুখেই ফের জোড়া প্রাকৃতিক বিপর্যয়ের মুখে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। 

প্রবল বর্ষণ এবং ধসের জেরে অবরুদ্ধ সংশ্লিষ্ট এলাকা। প্রশাসন সূত্রের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তর সিকিমের রাস্তায় আটকে রয়েছে এক হাজার পর্যটক। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। যার জেরে উত্তর সিকিমের লাচেন-চুংথাংয়ের পারমিট আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রুট খোলা থাকলে নতুন করে আরও পর্যটক এলাকা ঢুকে বিপদের মধ্যে পড়তে পারেন। সেকারণেই আপাতত সংশ্লিষ্ট রুট বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে এও জানানো হয়েছে, আটকে থাকা পর্যটকরা সুরক্ষিত রয়েছেন। তাঁদের ইতিমধ্যে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল থেকে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবারও অঝোরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলের আগে পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিতে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তার মধ্যে রাস্তায় ধস নেমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। ঘটনার জেরে ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন শিল্পও।


```