Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

ভাষণে কাঁচি, লোকসভার স্পিকারকে কড়া চিঠি রাহুলের, কী লিখেছেন বিরোধী দলনেতা

লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের বড় অংশ বাদ দিয়ে দিয়েছেন  স্পিকার ওম বিড়লা।

ভাষণে কাঁচি, লোকসভার স্পিকারকে কড়া চিঠি রাহুলের, কী লিখেছেন বিরোধী দলনেতা

লোকসভার স্পিকারকে কড়া চিঠি রাহুলের

শেষ আপডেট: 2 July 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের বড় অংশ বাদ দিয়ে দিয়েছেন  স্পিকার ওম বিড়লা। স্পিকারের সিদ্ধান্তের সমালোচনা করে মঙ্গলবার তাঁকে কড়া ভাষায় চিঠি লিখেছেন রাহুল গান্ধী। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে রাহুল লিখেছেন আমার যে বক্তব্য আপনি বাদ দিয়েছেন তা এক বর্ণ মিথ্যে নয়। ঘোর বাস্তব। সবাই সব দেখতে পাচ্ছেন। অনুগ্রহ করে ভুল শুধরে আমার বক্তব্য সভার কার্যবিবরণীতে ফেরান।

রাহুল চিঠিতে বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী অনরাগ ঠাকুরের নাম উল্লেখ করেছেন। বলেছেন, অনুরাগ ঠাকুরের বক্তব্যের সামান্য অংশ আপনি বাদ দিয়েছেন। অথচ আমার ভাষণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ ছেঁটে দিয়েছেন। এটা এক ধরনের পক্ষপাতিত্ব।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং সংসদীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সোমবার রাতে স্পিকারের সঙ্গে দেখা করে বিরোধী দলনেতার ভাষণের বড় অংশ নিয়ে আপত্তি জানান। অধিবেশন কক্ষেও সোমবার রাহুলের বিরুদ্ধে টানা সক্রিয় ছিলেন শাহ। তিনিই প্রথম দাবি তোলেন রাহুলকে ক্ষমা চাইতে হবে। 

স্পিকারের অফিস সুত্রে সকালেই জানা গিয়েছিল, সরকারের দাবি মেনে রাহুলের ভাষণের অনেকটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে লোকসভার কার্যবিবরণী থেকে।

রাহুল বলেছিলেন, বিজেপি সমাজে বিভাজন তৈরি করে। তারা লাগাতার এই কাজে যুক্ত থাকে্। বাদ গিয়েছে বিরোধী দলনেতার এই বক্তব্য। 

তাৎপর্যপূর্ণ হল, হিন্দুত্ব নিয়ে রাহুলের বক্তব্যের বিরুদ্ধে গোটা গেরুয়া শিবির পথে নামলেও ওই বক্তব্য বাদ দেওয়ার দাবি সরকার পক্ষ জানায়নি। মনে করা হচ্ছে মঙ্গলবার ওই বক্তব্য নিয়ে রাহুলকে চেপে ধরতেই এই কৌশল নিয়েছে ট্রেজারি বেঞ্চ। কারণ সংসদের কার্যবিবরণী থেকে বাদ যাওয়া অংশ নিয়ে আলোচনা করা যায় না। বিকাল ৪'টায় প্রধানমন্ত্রী বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দেবেন। 

সোমবার রাহুল অগ্নিবীর প্রকল্প নিয়ে বলেছিলেন, এটা সেনা বাহিনী নয়, প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প। স্পিকার বাদ দিয়েছেন এই বক্তব্য। বাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে জড়িয়ে আদানি, আম্বানিদের সম্পর্কে মন্তব্য।

রাহুল বলেছিলেন, প্রধানমন্ত্রীকে ইদানীং আর  হাসতে দেখি না। সরকার ও স্পিকারের কাছে বিরোধী দলনেতার এই বক্তব্যও আপত্তিজনক মনে হয়েছে।


```