Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

আমরা শান্তির ডাক দিলে গোটা বিশ্ব তা শোনে, আমরা ভেদাভেদ করি না: পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী

মার্কিন গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ, শান্তি এবং আধুনিক বিশ্বের রাজনৈতিক বাস্তবতা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মোদী। সেখানেই শান্তি ও সাম্যের বার্তাবাহক দেশ হিসেবে ভারতকে উপস্থাপিত করেন তিনি।

আমরা শান্তির ডাক দিলে গোটা বিশ্ব তা শোনে, আমরা ভেদাভেদ করি না: পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী

নরেন্দ্র মোদী ও লেক্স ফ্রিডম্যান।

শেষ আপডেট: 16 March 2025 23:10

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভারতের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'যখনই আমরা শান্তির কথা বলি, বিশ্ব আমাদের কথা শোনে।' মার্কিন গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ, শান্তি এবং আধুনিক বিশ্বের রাজনৈতিক বাস্তবতা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মোদী। সেখানেই শান্তি ও সাম্যের বার্তাবাহক দেশ হিসেবে ভারতকে উপস্থাপিত করেন তিনি।

এদিনের পডকাস্টে লেক্স ফ্রিডম্যান যখন জিজ্ঞেস করেন, তিনি কীভাবে যুদ্ধরত দেশগুলির মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন, তখন মোদী বলেন, 'আমি এমন এক দেশে জন্মেছি, যে দেশ মহাত্মা গান্ধী এবং গৌতম বুদ্ধের আদর্শ বহন করে। আমাদের সংস্কৃতি সংঘাত নয়, সম্প্রীতির পক্ষে। আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করি না, জাতিগুলোর মধ্যেও বিভেদ সৃষ্টি করতে চাই না।'

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমার রাশিয়া ও ইউক্রেন, দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক আছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে বলতে পারি, এটি যুদ্ধের সময় নয়। আবার প্রেসিডেন্ট জেলেনস্কিকেও বন্ধুর মতো বলতে পারি, যতই সমর্থন থাকুক, যুদ্ধক্ষেত্রে সমাধান মিলবে না, আলোচনার টেবিলেই প্রকৃত সমাধান আসবে।'

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর ওপর নয়, গোটা বিশ্বেই পড়ছে। তাঁর কথায়, 'খাদ্য, জ্বালানি এবং সার সংকট গোটা বিশ্বকে ভোগাচ্ছে। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এখন সময় এক হয়ে শান্তির পথ খোঁজার।' তিনি আরও বলেন, 'আমি নিরপেক্ষ নই। আমি শান্তির পক্ষে, এবং সেটিই আমার অবস্থান।'

লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী ভারতের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার শক্তিশালী দিকও তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৯৮০ মিলিয়ন ভোটার ছিলেন, যা উত্তর আমেরিকা ও ইউরোপের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি। এর মধ্যে ৬৪৬ মিলিয়ন মানুষ চরম গরমের মধ্যেও ভোট দিতে বেরিয়েছিলেন, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল, 'প্রত্যন্ত গ্রামেও ভোটকেন্দ্র পৌঁছে যায়। এমনকি গুজরাটের গির অরণ্যে মাত্র একজন ভোটারের জন্যও ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল।'

তিনি বলেন, 'আমাদের দেশে ২৫০০-রও বেশি রাজনৈতিক দল এবং ৫০০০-র বেশি সংবাদপত্র রয়েছে, যা গণতন্ত্রকে শক্তিশালী রাখে।'

জনকল্যাণমূলক প্রকল্প প্রসঙ্গে মোদী বলেন, 'আমার সরকার নিশ্চিত করে, যে কোনও নাগরিক যেন বঞ্চিত না হন। জাত, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কোনও বিভেদ করা হয় না। আমাদের লক্ষ্য সকলের সমান উন্নয়ন নিশ্চিত করা, যাতে কেউ নিজেকে বঞ্চিত মনে না করেন।'

তিনি বলেন, 'ভরসা আমাদের শাসনব্যবস্থার মূল স্তম্ভ। এটি থাকলেই মানুষ জানে যে, আজ না হোক, কাল তারাও উপকৃত হবেই।'


```