Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

'মানুষের সঙ্গে মেশার অসাধারণ ক্ষমতা...', প্রথম পডকাস্টে গান্ধীকে প্রশংসায় ভরালেন মোদী

নিখিল কামাথের সঙ্গে আলোচনায় মোদী স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন তিনি মহাত্মা সম্পর্কে ঠিক কী ভাবেন। 

'মানুষের সঙ্গে মেশার অসাধারণ ক্ষমতা...', প্রথম পডকাস্টে গান্ধীকে প্রশংসায় ভরালেন মোদী

নরেন্দ্র মোদী এবং মহাত্মা গান্ধী

শেষ আপডেট: 10 January 2025 21:17

দ্য ওয়াল ব্যুরো: জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে 'জাতির জনক' মহাত্মা গান্ধীকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় একদিকে যেমন উঠে এল গান্ধী টুপির প্রসঙ্গ, ঠিক তেমনই নেতা হিসেবে গান্ধী কেমন ছিলেন, তা নিজের মতো করে ব্যাখ্যা করলেন মোদী। 

কংগ্রেসের তরফে অনেকবারই অভিযোগ করা হয়েছে যে, নরেন্দ্র মোদী সরকার মহাত্মা গান্ধীকে সম্মান দেয় না। যদিও সেইসব অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি বিজেপি। আর নিখিল কামাথের সঙ্গে আলোচনায় মোদী স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন তিনি মহাত্মা সম্পর্কে ঠিক কী ভাবেন। 

মোদী বলেন, ''সত্যিকারের নেতৃত্ব ও যোগাযোগের শক্তি ছিল তাঁর মধ্যে। তিনি কখনও টুপি পরতেন না, কিন্তু আজও বিশ্ব গান্ধী টুপির কথা মনে রেখেছে। এটাই সবথেকে বড় ব্যাপার।'' রাজনীতির প্রসঙ্গে মোদী বক্তব্য, ''গান্ধী নিজে সুবক্তা ছিলেন না। কিন্তু মানুষের সঙ্গে মেশার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। সেই কারণেই তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।''   

নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে মোদী বলেন, রাজনীতিতে ঢোকা সহজ। কিন্তু সাফল্য অর্জন করা সহজ নয়। কে কী বলছে, সমালোচনা করছে তা না ভেবে উচিত সংবেদনশীল হওয়া এবং নিজেকে শান্ত রাখা। 

এই পডকাস্টেই মোদী আরও বলেন, তিনি এখনও পর্যন্ত খারাপ উদ্দেশে কোনও কাজ করেননি। আর এটাও পণ করেছেন যে, পরিশ্রম করতে গিয়ে তিনি কখন পিছু হটবেন না। গত লোকসভা নির্বাচনের আগে মোদী নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলেছিলেন। তবে এই পডকাস্টে তাঁর মন্তব্য, ''আমিও ভুল করতে পারি, কারণ আমিও মানুষ, কোনও ভগবান নই। তবে আমি নিজের জন্য না, মানুষের জন্য করে যেতে চাই।'' 


```