Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ভারতে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের 'হাই অ্যালার্ট' জারি লস্কর-জয়েশের শীর্ষ নেতৃত্বের

জয়েশ ও লস্কর দুই জঙ্গি সংগঠনই এদেশে লুকিয়ে থাকা সদস্যদের যুদ্ধ সম্পর্কে সতর্ক করে দিয়েছে। ভারত কোনও চরম পদক্ষেপ করলে দেশের ভিতরে হামলা চালানোর জন্য তৈরি থাকতে বলেছে তাদের ওপারের 'ভাইজান'রা। 

ভারতে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের 'হাই অ্যালার্ট' জারি লস্কর-জয়েশের শীর্ষ নেতৃত্বের

ভারতের প্রত্যাঘাতের আগেই জঙ্গিরা ফের হামলা চালানোর ফন্দি আঁটছে।

শেষ আপডেট: 1 May 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম কাণ্ডের পর ভারতের যুদ্ধ তৎপরতা দেখে অতি সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা ও জয়েশ-ই-মহম্মদ। দুই জঙ্গি সংগঠনেরই শীর্ষ নেতৃত্ব থেকে ভারতে ঘাপটি মেরে থাকা সদস্যদের হাই অ্যালার্ট থাকার নির্দেশ এসে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী ও তাদের চর সংস্থা আইএসআইয়ের পরামর্শমতো কাজ চালানোর নির্দেশ এসেছে। একইসঙ্গে ভারতে চুপ করে বসে থেকে সেখান থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রয়োজন অনুসারে তথ্য ও খবরাখবর জোগানোর হুকুম দিয়েছে লস্কর-জয়েশের শীর্ষ নেতৃত্ব।

সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ এইটটিনকে দেশের শীর্ষ গোয়েন্দা সূত্র এই খবর জানিয়ে বলেছে, জয়েশ ও লস্কর দুই জঙ্গি সংগঠনই এদেশে লুকিয়ে থাকা সদস্যদের যুদ্ধ সম্পর্কে সতর্ক করে দিয়েছে। ভারত কোনও চরম পদক্ষেপ করলে দেশের ভিতরে হামলা চালানোর জন্য তৈরি থাকতে বলেছে তাদের ওপারের 'ভাইজান'রা। 

লস্কর-জয়েশের নেতৃত্ব এদেশের জঙ্গিদের বলেছে, ভারতীয় এলাকার পিরপঞ্জাল পর্বতশ্রেণির কাছাকাছি যারা লুকিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ নির্দেশ এসেছে ওপার থেকে। তাদের বলা হয়েছে, যুদ্ধ হলে নাশকতার মাধ্যমে পণ্য ও সেনা পরিবহণের সমস্ত হাইওয়ে যে কোনও পদ্ধতিতে বন্ধ করে দিতে হবে। যাতে সীমান্তের দিকে ভারতীয় পদাতিক সেনা, খাদ্য, ওষুধ ও যুদ্ধাস্ত্র সরবরাহ বিঘ্নিত হয়ে যায়।

গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, জম্মু-কাশ্মীরে যেভাবে একের পর এক জঙ্গিদের গোপন ঘাঁটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে, সেভাবেই কাশ্মীরে নিরাপত্তা আধিকারিকদের বাড়ি উড়িয়ে দিতে হবে। এমনকী জঙ্গিদের নিজস্ব কায়দায় হামলা চালিয়ে যাওয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে সংগঠনগুলি। সে কারণে সন্দেহ করা হচ্ছে, ভারতের প্রত্যাঘাতের আগেই জঙ্গিরা ফের হামলা চালানোর ফন্দি আঁটছে।


```