Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এমফিল 'স্বীকৃত' ডিগ্রি নয়! বিশ্ববিদ্যালয়গুলিকে পড়ুয়া ভর্তি বন্ধ করতে বলল ইউজিসি

এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে দেশের সমস্ত  বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধ করার নির্দেশ দিল ইউজিসি। 

এমফিল 'স্বীকৃত' ডিগ্রি নয়! বিশ্ববিদ্যালয়গুলিকে পড়ুয়া ভর্তি বন্ধ করতে বলল ইউজিসি

শেষ আপডেট: 27 December 2023 16:10

দ্য ওয়াল ব্যুরো: মাস্টার অফ ফিলোজফি, অর্থাৎ এমফিল ডিগ্রিকে আগেই অবৈধ বলে ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই সংক্রান্ত সমস্ত পাঠক্রম বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বহু বিশ্ববিদ্যালয় সেই নির্দেশ মানেনি বলে অভিযোগ উঠছিল। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে দেশের সমস্ত  বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধ করার নির্দেশ দিল ইউজিসি। 

শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিই নয়, এমফিলের কোনও কোর্সে ভর্তি না হওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে আর্জি জানিয়েছিলেন খোদ ইউজিসি সেক্রেটারি মণীশ জোশী।  একটি বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নজরে এসেছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল (মাস্টার অফ ফিলোসফি) প্রোগ্রামে নতুন ছাত্রছাত্রী ভর্তির জন্য বিজ্ঞাপন দিচ্ছে। সেই বিষয়ে নোটিস দিয়ে জানানো হচ্ছে যে যে এমফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়।"

বিজ্ঞপ্তিতে ইউজিসর ২০২২-এর রেগুলেশন নং ১৪ (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) -এর উপর জোর দেওয়া হয়েছে, যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমফিল প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য স্পষ্টভাবে নিষেধ করেছিল।

ইউজিসি উপদেষ্টার তরফে আসন্ন শিক্ষাবর্ষের জন্য এমফিল কোর্সে ভর্তি বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের এমফিল প্রোগ্রামে ভর্তি না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


```