Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

ছুটি চেয়ে পাননি অসুস্থ পুলিশকর্মী, বাসনও মাজিয়েছে 'স্যার'রা! অভিযোগের ভিডিও ছড়াতেই পাল্টি খেলেন

 পুলিশ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ইন্সপেক্টর রবিকান্ত শুক্লা জানিয়েছেন, কনস্টেবলের সব অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, ওই কনস্টেবল গত দু'দিন ধরে ডিউটিতে অনুপস্থিত ছিলেন। 

ছুটি চেয়ে পাননি অসুস্থ পুলিশকর্মী, বাসনও মাজিয়েছে 'স্যার'রা! অভিযোগের ভিডিও ছড়াতেই পাল্টি খেলেন

প্রতীকী ছবি (এআই নির্মিত)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 16:02

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য ছুটি দেওয়া হয়নি, বরং সেই অবস্থাতেই তাঁকে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক পুলিশ কনস্টেবলের (Police Contsable) ভিডিও ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে (Madhya Pradesh police controversy)। শুধু তাই নয়, অভিযোগে আরও বলা হয়েছে, তাঁকে ঘরোয়া কাজও করতেও বাধ্য করা হয়েছিল।

অভিযোগকারী কনস্টেবল রূপ সিং জানান, তিনি কিডনিতে পাথরের (kidney stone) সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকের কাছে পরীক্ষা করানোর পর তার এই রোগ ধরা পড়ে। অসুস্থতার কথা জানিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১৫ দিনের চিকিৎসা ছুটির আবেদন করেছিলেন বলে দাবি করেন (medical leave denial)। কিন্তু সেই আবেদন নাকি গ্রহণ করা হয়নি। ফলে অসুস্থ অবস্থাতেই তাঁকে দায়িত্ব পালন করতে হয়েছে বলে ভিডিওতে অভিযোগ করেন তিনি।

রূপ সিং আরও বলেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বারবার প্রশ্ন তুলেছেন, একজন অসুস্থ পুলিশকর্মীর কি কোনও মানবিক সহায়তা পাওয়ার অধিকার নেই? 

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই থানার ভিতরে পুলিশের কাজের পরিবেশ এবং অসুস্থ কর্মীদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও আলোচনায় আসে।

তবে মোরেনা পুলিশ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ইন্সপেক্টর রবিকান্ত শুক্লা জানিয়েছেন, কনস্টেবলের সব অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, ওই কনস্টেবল গত দু'দিন ধরে ডিউটিতে অনুপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ভিডিওটি সম্ভবত মদ্যপ অবস্থায় তৈরি করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে মেডিকেল পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, পরবর্তীতে কনস্টেবল নিজেই একটি লিখিত বিবৃতিতে স্বীকার করেছেন যে ভিডিও রেকর্ড করার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পাশাপাশি প্রশাসনের বক্তব্য, চিকিৎসা ছুটির জন্য নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা হয়নি এবং যথাযথ নথিপত্র ও অনুমোদন ছাড়া ছুটি পাওয়া সম্ভব নয়।


```