Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

সোমবার জোট নিয়ে মুখ খুলবেন মায়াবতী, সাত সকালে যোগীর ফোন

দলীয় সূত্রে আরও খবর, ইন্ডিয়া জোটে বিএসপি থাকবে কিনা সে ব্যাপারে সোমবার অবস্থান স্পষ্ট করতে পারেন দলিত নেত্রী। 

সোমবার জোট নিয়ে মুখ খুলবেন মায়াবতী, সাত সকালে যোগীর ফোন

শেষ আপডেট: 15 January 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ৬৮ তম জন্মদিন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীর। দিনটি তাঁর দল জনকল্যাণ দিবস হিসাবে পালন করছে। দলীয় সূত্রে আরও খবর, ইন্ডিয়া জোটে বিএসপি থাকবে কিনা সে ব্যাপারে সোমবার অবস্থান স্পষ্ট করতে পারেন দলিত নেত্রী। 

এদিকে, সোমবার সকাল সকাল মায়াবতীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

মায়াবতীকে জন্মদিনে যোগীর শুভেচ্ছা জ্ঞাপন নতুন নয়। তবে অতীতে তিনি ফোন করেননি। সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছেন মাত্র। 

যেমন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। যোগীর ফোন করে শুভেচ্ছা জ্ঞাপনের পিছনে রাজনৈতিক মহল লোকসভা ভোটের অঙ্ক দেখছে। 

ইন্ডিয়া অ্যালায়েন্সে মায়াবতীর দলকে গোড়ায় আমন্ত্রণ জানানো হয়নি। তবু গত বছর উত্তর প্রদেশে চারটি বিধানসভা আসনের দুটিতে বিএসপি প্রার্থী না দিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির পাশে ছিল। 

মায়াবতীর দলের একাংশ জোটে যোগ দিতে আগ্রহী বলে খবর। কংগ্রেস ও সমাজবাদী পার্টির সঙ্গে আলোচনায়ও চলছে। একটি সূত্রের খবর, সনিয়া গান্ধী চাইছেন, মায়াবতীকে জোটে নেওয়া হোক। কারণ, গত বছর বিধানসভা ভোটে মায়াবতীর দল মাত্র দুটি আসন পেলেও বহু জায়গায় কংগ্রেস ও এসপির ভোটে ভাগ বসিয়েছে। 

এই পরিস্থিতি মাথায় রেখে দলিত নেত্রীকে পুরোপুরি উপেক্ষা করা ঠিক হবে না, মনে করছে কংগ্রেসের একাংশ। আর সেই কারণেই বিজেপিও তৎপর। তারা চাইছে, মায়াবতী বিধানসভা ভোটের মতো একাই লড়াই করুন। কোনও জোটে যেন তাঁর দল যোগ না দেয়। অনেকেই মনে করেছেন, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই বিষয়েও তাঁর সঙ্গে কথা হয়ে থাকতে পারে যোগীর।


```