Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজকোটের গেমিং জোনে ভয়ানক অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে একের পর এক মৃত্যু! আটকে শিশু সহ অনেকে

আগুন লাগার ঘটনা জানতে পেরে মুহূর্তের মধ্যেই সেখান পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।

রাজকোটের গেমিং জোনে ভয়ানক অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে একের পর এক মৃত্যু! আটকে শিশু সহ অনেকে

গেমিং জোনে অগ্নিকাণ্ড

শেষ আপডেট: 25 May 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ঠানের অগ্নিকাণ্ডের ঘটনা এখনও তাজা। এরই মধ্যে শনিবার ভয়ানক আগুন লাগল গুজরাতের রাজকোটে। সেখানকার টিআরপি গেম জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও ওই এলাকায় অনেকে আটকে আছেন। 

আগুন লাগার ঘটনা জানতে পেরে মুহূর্তের মধ্যেই সেখান পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। তবে তারা আগুন পুরোপুরি কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি। একই সঙ্গে, কীভাবে এই আগুন লাগল তাও তারা কেউ বুঝে উঠতে পারছে না। তবে আশঙ্কা করা হচ্ছে, একাধিক শিশু সহ আরও বেশ কয়েকজন অগ্নিকাণ্ডের কবলে পড়ে আটকে আছেন। দ্রুত তাঁদের বের করে আনতে না পারলে মৃতের সংখ্যা বাড়তে পারে। 

আগুন পুড়ে যদি কারও মৃত্যু না হয় তাহলেও তার ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যুর হতে পারে। এমনই আশঙ্কা থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল জানিয়েছেন, পুরসভা এবং প্রশাসনকে সবরকম নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সকলকে উদ্ধার করা যায়। কিন্তু এত সহজে যে এই কাজ হবে না তা বুঝে গেছেন উদ্ধারকারী দল। 

পুলিশ এবং দমকলবাহিনী জানিয়েছে, আগুন লাগার সময় গেমিং জোনের ভিতরে অনেকেই ছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগ শিশু হতে পারে। আসলে এই রকম জায়গা ঘেরা হয় এবং কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থা থাকে। তাই লোকজনের আটকে পড়ে যাওয়া অস্বাভাবিক ব্যাপার নয়।

বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের ঠানের এক কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কারখানায় একটি বয়লার হঠাৎ ফেটে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যে ২০ জনকে উদ্ধার করা গেলেও কারখানার বাকি কর্মীদের উদ্ধার করা যায়নি। বিকেলের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে একে একে মৃতদেহ উদ্ধার হয়।

এনডিআরএফ জানিয়েছে, যে কারখানায় আগুন লেগেছে, সেখানে খাবারের রং তৈরি করত। সেজন্য ব্যবহার করতে পেরোক্সাইড। বয়লার ফেটে বিস্ফোরণ ঘটার মূল কারণ এটাই হতে পারে বলে অনুমান। কারণ এই কেমিক্যাল খুবই 'রিয়্যাক্ট' করে।


```