Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এক টুকরো চিকেন বেশি চাওয়ায় বচসা, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবককে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করছিলেন ভিট্টল হারুগোপ্প নামে এক ব্যক্তি। বিনোদ জানায়, তাঁকে দেওয়া চিকেনের টুকরোটি খুবই ছোট। আরও একটু দেওয়ার অনুরোধ করেন তিনি।

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এক টুকরো চিকেন বেশি চাওয়ায় বচসা, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবককে

এক টুকরো মাংস নিয়ে বচসা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: এক টুকরো চিকেন নিয়ে তর্কাতর্কি! সেই সামান্য ঘটনার জেরেই প্রাণ গেল এক যুবকের। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়ে খুন হতে হল তাঁকে। রবিবার রাতে কর্নাটকের (Karnataka Man killed over a piece of chicken) বেলাগাভি জেলায় এক বিয়েবাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনোদ মালাসেট্টি (৩০)। তিনি ইয়ারাগট্টি তালুকার বাসিন্দা ছিলেন। তাঁর বন্ধু অভিষেক কোপ্পদের কিছুদিন আগেই বিয়ে করেছেন। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেই গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করছিলেন ভিট্টল হারুগোপ্প নামে এক ব্যক্তি। বিনোদ জানায়, তাঁকে দেওয়া চিকেনের টুকরোটি খুবই ছোট। আরও একটু দেওয়ার অনুরোধ করেন তিনি। সেই অনুরোধেই ভিট্টল রেগে যান বলে অভিযোগ।

এই নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। আচমকাই ভিট্টল রান্নাঘর থেকে একটি ধারাল ছুরি নিয়ে এসে বিনোদের ঘাড়ে ও গলায় একাধিক কোপ মারেন (Karnataka Man killed over a piece of chicken)। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিনোদ। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত ভিট্টলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন বলেই জানা যাচ্ছে। এক টুকরো মাংসের জন্য যে কাউকে খুন হতে হয় তা বিশ্বাস করতে পারছেন না কেউ।


```