Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ভারতের হাতে নয়া ঢাল: ডিআরডিও-র ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মহাসাফল্য

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “এই সাফল্য প্রমাণ করে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষার বহুমাত্রিক সক্ষমতা। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় এটি শক্তিশালী ঢাল হয়ে উঠবে।”

ভারতের হাতে নয়া ঢাল: ডিআরডিও-র ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মহাসাফল্য

ডিআরডিও-র ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের মহাসাফল্য

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রতিরক্ষা (Indian Defence System) প্রস্তুতিতে নয়া অধ্যায়। শনিবার দুপুরে ওড়িশার উপকূলে সফল হল ভারতের তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)-এর প্রথম পরীক্ষামূলক উড়ান। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র এই সাফল্যকে ঐতিহাসিক বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দুপুর ১২টা ৩০ মিনিটে এই পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এক্স-এ পোস্ট করে জানান, “২৩ অগস্ট, ২০২৫-এ ডিআরডিও সফলভাবে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের প্রথম পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। ডিআরডিও, সশস্ত্র বাহিনী এবং শিল্পজগতকে অভিনন্দন।”

ডিআরডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে জানায়, এই বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে—

  • কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (QRSAM)
  • অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS) মিসাইল
  • হাই-পাওয়ার লেজার ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন (DEW)


এই তিনটি অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিকে একত্রিত করেই তৈরি হয়েছে আইএডিডব্লিউএস (IADWS)। যা নিম্ন উড়ন্ত ড্রোন থেকে শুরু করে উচ্চগতি সম্পন্ন যুদ্ধবিমান কিংবা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র— সবকিছুকেই নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে।

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “এই সাফল্য প্রমাণ করে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষার বহুমাত্রিক সক্ষমতা। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় এটি শক্তিশালী ঢাল হয়ে উঠবে।”

বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য শুধু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করল না, বরং আত্মনির্ভর ভারতের পথে প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বড় পদক্ষেপ হিসেবেও ধরা হবে।


```